সংসদ নির্বাচন নিয়ে বিতর্কিত মন্তব্য, মীরসরাইয়ে আ.লীগ নেতাকে শোকজ – দৈনিক গণঅধিকার

সংসদ নির্বাচন নিয়ে বিতর্কিত মন্তব্য, মীরসরাইয়ে আ.লীগ নেতাকে শোকজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মে, ২০২৪ | ১২:৪৪
আবুল খায়ের মো. জাহাঙ্গীর ভূঁইয়া -- ডোনেট বাংলাদেশ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে চট্টগ্রামের মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৪নং ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের মো. জাহাঙ্গীর ভূঁইয়াকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি। বুধবার (১৫ মে) আওয়ামী লীগের কেন্দ্রীয় দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক চিঠিতে তার বক্তব্যের ব্যাখ্যা দলের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে পাঠানোর জন্য বলা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, ‘সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত আপনার বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং তা সংগঠনের রীতিনীতি ও আদর্শ পরিপন্থী। শিষ্টাচার বহির্ভূতভাবে দেওয়া আপনার বক্তব্য সংগঠনের শৃঙ্খলাবিরোধী এবং বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। আপনার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার ব্যাখ্যা আগামী ১৫ দিনের মধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এমপির রাজনৈতিক কার্যালয়ের পাঠানোর জন্য অনুরোধ জানানো হচ্ছে।’ জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠিত মীরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শেখ মোহাম্মদ আতাউর রহমানের ঘোড়া প্রতীকের সমর্থনে কাজ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভূঁইয়া। গত ২৯ এপ্রিল বিকালে উপজেলার বড়তাকিয়া ইভা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক কর্মী সমাবেশে তিনি বলেন, ‘গত ৭ জানুয়ারি শেষ হওয়া সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সুযোগ্য সন্তান মাহবুব উর রহমান রুহেলকে জেতানোর জন্য আমরা অনেক অপকর্ম করেছি। আগামী ৮ মে শেষ হওয়া উপজেলা পরিষদ নির্বাচনে কোনও অপকর্ম ছাড়া ভোটকেন্দ্র খোলা রাখবো’। পরে এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় শুরু হয়। নোটিশের বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভূঁইয়া বলেন, ‘গত উপজেলা পরিষদ নির্বাচনে একটি অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য কেন্দ্র থেকে ১৫ দিনের মধ্যে একটি কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। আমি খুব শিগগিরই নোটিশের জবাব দেবো।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।