চট্টগ্রামে স্ত্রীসহ টেক্সটাইলের এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা – দৈনিক গণঅধিকার

চট্টগ্রামে স্ত্রীসহ টেক্সটাইলের এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মে, ২০২৪ | ১১:৩৪
১৫২ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধ না করায় চট্টগ্রামের লিজেন্ড টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এসএম আবদুল হাই, তার স্ত্রী নিলুফার আকতার এবং প্রতিষ্ঠানটির পরিচালক মোরশেদ শাহনুর হাসিন হিমাদ্রিকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৩ মে) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লিজেন্ড টেক্সটাইল লিমিটেডের বিরুদ্ধে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের আগ্রাবাদ শাখার দুটি পৃথক মামলায় দাবি রয়েছে ১৫২ কোটি টাকা। এর মধ্যে একটি মামলায় ১৩৫ কোটি ৭৫ লাখ ২৬ হাজার ৫২১ টাকা এবং অপরটিতে ১৬ কোটি ৭৬ লাখ ৯ হাজার ৭৭৯ টাকা।’ আদালত সূত্র জানিয়েছে, এসএম আবদুল হাইয়ের কাছে বিভিন্ন ব্যাংকের দায়-দেনার পরিমাণ ৬০০ কোটি টাকা। তার বিপরীতে যে সম্পত্তি বন্ধক আছে তার মূল্য অতি নগণ্য। বিবাদীরা বিপুল পরিমাণ খেলাপি ঋণ পরিশোধ না করে দেশত্যাগের পাঁয়তারা করছেন। আদালতের আদেশে বলা হয়, আদালতের অনুমতি ব্যতিত তিন বিবাদীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রদান করা হলো। বিবাদীরা যেন দেশত্যাগ করতে না পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদেশের কপি পুলিশের বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন) বরাবর পাঠানোর জন্যও বলা হয়।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।