হত্যার পরিকল্পনাকারী শাহীনকে দ্রুত আইনের আওতায় আনার দাবি ডরিনের – দৈনিক গণঅধিকার

হত্যার পরিকল্পনাকারী শাহীনকে দ্রুত আইনের আওতায় আনার দাবি ডরিনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মে, ২০২৪ | ৫:৩৬
ঝিনাইদহ-০৪ আসনের সাংসদ আনোয়ারুল আজীম আনার হত্যার সঙ্গে জড়িতদের শাস্তি ও মরদেহ শনাক্তের দাবিতে ঝিনাইদহের কালিগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছেন নেতাকর্মীরা। শনিবার (২৫ মে) বেলা ১১টার দিকে তার বাড়ির সামনে এ কর্মসূচি পালিত হয়। এদিকে দুপুরে এমপিকন্যা মুমতারিন ফেরদৌস ডরিনের সঙ্গে সাক্ষাৎ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ অন্য নেতাকর্মীরা। সেসময় এমপিকন্যা ডরিনসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বলেন, আনারের মরদেহ পাওয়ার পরই আওয়ামী লীগের দলীয় কর্মসূচি দেওয়া হবে। সেখানে উপস্থিত সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, এমপি পরিবারের নিরাপত্তার কাজ করছি। যেহেতু ঢাকা ও কলকাতায় মামলা হয়েছে সেখান থেকেই তদন্ত করছে। তাদের নির্দেশনা এলে আমরা সেভাবে কাজ করবো। এমপিকন্যা মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, বাবা হত্যার পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীনকে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনা হোক। সঙ্গে তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হোক। তাহলে হয়তো অনেক তথ্য বেরিয়ে আসবে। অনেক আগে কালীগঞ্জে আসতো শাহীন, খেলা করতো। বাবার সঙ্গে তার পরিচয় থাকতে পারে তবে আমার বাবার সঙ্গে শাহীনের ব্যবসা ছিল বলে জানা নেই।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।