ঝিনাইদহে আওয়ামী লীগ নেতা বাবু আটক – দৈনিক গণঅধিকার

এমপি আনার হত্যা মামলা

ঝিনাইদহে আওয়ামী লীগ নেতা বাবু আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুন, ২০২৪ | ১১:২৩
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে আটক করেছে ডিবি। বৃহস্পতিবার (৬ জু্ন) রাতের কোনো একসময় ঝিনাইদহ শহরের আদর্শপাড়া এলাকা থেকে তাকে নিয়ে যায় ঢাকা থেকে আসা ডিবির একটি দল। তবে ঠিক কী কারণে তাকে নিয়ে যাওয়া হয়েছে তা জানাতে পারেননি তার পরিবারের সদস্য ও ঝিনাইদহ জেলা পুলিশের কর্মকর্তারা। ধারণা করা হচ্ছে, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে যাওয়া হতে পারে। তবে বাবুর পরিবারের সদস্যরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। বাবুর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীন তার মামাতো ভাই। কামাল আহমেদের বাড়ি ঝিনাইদহ শহরের আদর্শপাড়া বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামের পাশে। তার স্ত্রী কলেজ শিক্ষিকা কাজী শিরিনা আফরোজ বলেন, ‘আমার স্বামীকে গতকাল ডিবি পুলিশ নিয়ে গেছে। তারা ঢাকা থেকে এসেছিল। তাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম কেন নিয়ে যাচ্ছেন। তারা শুধু বলেছে, তার সঙ্গে কিছু কথা আছে। এর বেশি কিছু জানি না।’ এ কথা বলে তিনি পাশে এক আত্মীয়ের বাসায় ঢুকে পড়েন। শহরের কচাতলা এলাকায় কাজী কামাল আহমেদ বাবুর বোনের বাসা। ওই বাসায় গেলে কথা হয় তার বড় বোন জেসমিনের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা ৯ ভাই-বোন। আমি বড়। গতকাল বাবুকে কেন নিয়ে গেছে জানি না। সকালে বিষয়টি জানতে পেরেছি।’ এক প্রশ্নের জবাবে জেসমিন বলেন, ‘শাহীন আমাদের মামাতো ভাই। সে খুব ভালো মানুষ ছিল।’ এ কথা বলেই তিনিও বাড়ির ভেতরে ঢুকে গেট বন্ধ করে দেন। এ বিষয়ে ঝিনাইদহ জেলা পুলিশ সুপার আজিম-উল-আহসান বলেন, ‘ঢাকা ডিবির একটা টিম এসেছিল। তারা কাজী কামাল আহমেদ বাবুকে নিয়ে গেছেন। তবে কোন মামলা, কী ঘটনা এসব বিষয়ে তারা কিছুই বলেননি। শুধু আমাদের জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছি। আটক করা হয়েছে কি না এমন তথ্যও তারা বলেননি।’ নিহত এমপি আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। আমার কাছে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই।’ আক্তারুজ্জামান শাহীনের ভাই ও কোটচাঁদপুর পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম বলেন, ‘আমরা বাবুর মামাতো ভাই। তবে খুব আপন সম্পর্কের না।’ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান আছাদ বলেন, যেহেতু এটা তদন্তাধীন বিষয়, তাই আইনশৃঙ্খলা বাহিনী থেকে নির্দিষ্ট কোনো তথ্য না এলে কোনো মন্তব্য করা যাচ্ছে না।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।