ঢামেকে অনুমতি ব্যাতিত সাংবাদিকের সঙ্গে কথা বলায় নিষেধাজ্ঞা দিয়ে নোটিশ – দৈনিক গণঅধিকার

ঢামেকে অনুমতি ব্যাতিত সাংবাদিকের সঙ্গে কথা বলায় নিষেধাজ্ঞা দিয়ে নোটিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুন, ২০২৪ | ১০:৩৫
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনও কর্মকর্তা-কর্মচারীকে গণমাধ্যমে সাক্ষাৎকার বা বক্তব্য দিতে নিষেধ করা হয়েছে। হাসাপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ সংক্রান্ত একটি নোটিশ দিয়েছেন। গত মঙ্গলবার (৪ জুন) ঢামেক পরিচালক এ সংক্রান্ত একটি নোটিশ দেন। তবে বিষয়টি জানাজানি হয় শনিবারে (৮ জুন)। নোটিশে বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আগত বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রতিনিধির সঙ্গে এ হাসপাতালে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত সাক্ষাৎকার বা বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।’ এ বিষয়ে ঢামেকে কর্মরত কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এর আগেও হাসপাতালে বেশ কয়েকজন পরিচালক এসেছেন। তারা এ ধরনের কোনও নোটিশ দেননি। বর্তমান পরিচালক এ ধরনের নোটিশ কেন দিলেন বিষয়টি তারা বলতে পারছেন না। এর জবাব তিনিই ভালো দিতে পারবেন। উল্লেখ্য, এই চিঠিটি যেদিন পরিচালক ইস্যু করেন সেদিন ঢাকা মেডিক্যাল থেকে দুটি নবজাতক শিশু চুরির অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। তবে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলতে রাজি নন হাসপাতালের পরিচালক।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।