শিমুল ভূঁইয়ার জবানবন্দিতে এমপি আনার হত্যায় বাবুর সংশ্লিষ্টতা পাওয়া গেছে : ডিবি – দৈনিক গণঅধিকার

শিমুল ভূঁইয়ার জবানবন্দিতে এমপি আনার হত্যায় বাবুর সংশ্লিষ্টতা পাওয়া গেছে : ডিবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুন, ২০২৪ | ১০:০৪
আটককৃত শিমুল ভূঁইয়ার দেয়া জবানবন্দিতে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যা সংশ্লিষ্ট বিষয়ে কাজী কামাল আহমেদ বাবুর প্রসঙ্গ উঠে আসে এবং বাবুর সঙ্গে শিমুল ভূঁইয়ার কিছু পরিকল্পনার কথা প্রকাশ পায় বলে জানিয়েছে ডিবি পুলিশ। রবিবার (৯ জুন) মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান আসামি বাবুকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রিমান্ড আবেদনে এ তথ্য জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা। রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, এই মামলায় শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূঁইয়া ওরফে আমান উল্লাহ সাঈদ, তানভীর ভূঁইয়া ও শেলেষ্টি রহমান ওরফে শিলাস্তি রহমান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। শিমুল ভূঁইয়ার জবানবন্দিতে আনোয়ারুল আজীম আনারকে হত্যা সংশ্লিষ্ট বিষয়ে কাজী কামাল আহমেদ বাবুর প্রসঙ্গ উঠে আসে এবং বাবুর সঙ্গে শিমুল ভূঁইয়ার কিছু পরিকল্পনার কথা প্রকাশ পায়। শিমুল ভূঁইয়া তার জবানবন্দিতে আরও জানায়, সে গত ১৫ মে কলকাতা থেকে বাংলাদেশে এসে ১৬ মে কামাল আহমেদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। ১৭ মে তারা সাক্ষাৎ করেন। তদন্ত কর্মকর্তা আরও বলেন, এরই ধারাবাহিকতায় গোয়েন্দা বিভাগ ৮ জুন আলামত উদ্ধারের লক্ষ্যে শিমুল ভূঁইয়ার লুটেরচর সাভারের ভাড়া বাসায় বিকাল ৫টা ২০ মিনিটে অভিযান পরিচালনা করে। তার বাসায় একটি মোবাইল ফোন পাওয়া যায়। পরবর্তীতে মোবাইল ফোনের তথ্য-উপাত্ত পর্যালোচনা করে দেখা যায়, মামলার ঘটনা পরবর্তী ১৬ মে থেকে হোয়াটসঅ্যাপে বাবুর সঙ্গে আসামি শিমুল ভূঁইয়ার যোগাযোগ ও কথোপকথনের তথ্য রয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় দেখা যায়, কামাল আহমেদ ঢাকার সায়েদাবাদ এলাকায় অবস্থান করছিল। তাৎক্ষণিক সায়েদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে ৮ জুন রাত পৌনে ১২টার দিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল আহমেদ আসামি শিমুল ভূঁইয়ার সঙ্গে যোগাযোগের বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, ১৬ মে রাত সাড়ে ১০টার দিকে শিমুল ভূঁইয়ার সঙ্গে কামাল আহমেদ ভিকটিম আনোয়ারুল আজীম আনার অপহরণ সংক্রান্তে হোয়াটসঅ্যাপে কথা বলেন। পরদিন ১৭ মে শিমুল ভূঁইয়ার সঙ্গে কাজী কামাল আহমেদ বাবু অত্যন্ত পরিকল্পিত উপায়ে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে গাড়ির ভেতর সাক্ষাৎ করে ভিকটিমকে অপহরণ ও পরবর্তীতে হত্যা সংক্রান্ত ছবি, টাকা-পয়সা লেনদেনের বিষয়ে গোপন মিটিং করে। তাদের পরিকল্পনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা সেটা জানতে চাইলে বাবু ভিন্ন ভিন্ন কথা বলে বিভ্রান্ত করছে। মামলার মূল রহস্য উদঘাটনসহ শিমুল ভূঁইয়া ও বাবুর পরিকল্পনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা এবং অজ্ঞাতনামা পরিকল্পনাকারীদের শনাক্তকরণ, গ্রেফতার, সঠিক নাম ঠিকানা সংগ্রহের জন্য রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন তদন্ত কর্মকর্তা। বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালত শুনানি শেষে তার ৭ দিনের রিমান্ডের আদেশ দেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।