পাবনায় হাসপাতালে ভর্তি কিশোরীকে ধর্ষণচেষ্টার অপরাধে যুবক আটক – দৈনিক গণঅধিকার

পাবনায় হাসপাতালে ভর্তি কিশোরীকে ধর্ষণচেষ্টার অপরাধে যুবক আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৪ | ১২:২১
পাবনার ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত মোফাজ্জল হোসেন মোফাকে (৪৫) েআটক করেছে পুলিশ। আটককৃত মোফাজ্জল ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামের আজাহার আলীর ছেলে। ফরিদপুর থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার (৯ জুন) দিবাগত রাত তিনটার দিকে মোফাজ্জল হোসেন নামের ওই যুবক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২নং মহিলা ওয়ার্ডে প্রবেশ করেন। এরপর ওই ওয়ার্ডে চিকিৎসাধীন ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তার চিৎকার শুনে বেডে থাকা তার মা এবং অন্যান্য রোগীর স্বজনরা ওই ব্যক্তিকে আটক করেন। এ ব্যাপারে কর্তব্যরত চিকিৎসক ডা. বিজুক খাতুন হাসপাতালের ইউএইচএ ডা. মনজুর রহমানকে জানান। ইউএইচএ সোমবার সকালে ফরিদপুর থানায় বিষয়টি লিখিতভাবে জানান। পরে পুলিশ এসে মোফাজ্জল হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তির বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন আইনে মামলা হয়েছে। তাকে গ্রেফতার দেখিয়ে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।