মেহেরপুরে কাজীপুর সীমান্তে কৃষককে পিটিয়েছে বিএসএফ – দৈনিক গণঅধিকার

মেহেরপুরে কাজীপুর সীমান্তে কৃষককে পিটিয়েছে বিএসএফ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৪ | ১০:৫৮
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর (বাংলাদেশ-ভারত) সীমান্তে জমিতে কাজ করার সময় আলমগীর হোসেন নামে এক কৃষককে বেদম পিটিয়েছে করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার (১২ জুন) সকালের দিকে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সীমান্তের ১৪৬ ও ১৪৭ পিলারের মাঝে এ ঘটনা ঘটে। আহত কৃষক আলমগীর হোসেন গাংনী উপজেলার কাজীপুর গ্রামের ভারতীয সীমান্তবর্তী এলাকার বাসিন্দা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৪৭-বিজিবি কুষ্টিয়া সেক্টরের অধিনায়ক লে. কর্নেল মোর্শেদ। স্থানীয় এলাকাবাসী জানায়, আলমগীর জমিতে ঘাস কাটছিল। হঠাৎ বিএসএফ সদস্য এসে লাঠি দিয়ে তাকে মারতে শুরু করে। তাদের লাঠির আঘাতে এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে বিএসএফ চলে গেলে মাঠের অন্য কৃষকরা তাকে উদ্ধার করে গ্রামে নিয়ে আসে। স্থানীয়দের অভিযোগ- তাদের এই সীমান্তে মাঝেমধ্যেই কৃষকদের ওপর বিভিন্ন শারীরিক ও মানসিক নির্যাতন করে বিএসএফ। এই সীমান্তে নির্যাতন বন্ধের দাবি জানান তারা। কাজিপুর ইউনিয়ন পরিষদের সীমান্তবর্তী ওই ওয়ার্ডের মেম্বার আজগর আলী বলেন, কৃষক আলমগীর হোসেন বিএসএফের নির্যাতনে আহত হয়েছেন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে মারাত্মক ক্ষত রয়েছে। ৪৭-বিজিবি কুষ্টিয় সেক্টরের অধিনায়ক লে. কর্নেল মোর্শেদ জানান, গাংনী উপজেলার কাজিপুর সীমান্তবর্তী মাঠে নিজ জমির মরিচ ক্ষেতে ঘাস কাটার পর কৃষক আলমগীর জমির আইলে বসেছিলেন। এসময় ভারতীয় বিএসএফ সদস্য তাকে লাঠিপেটা করে নির্যাতন করে। এ ঘটনায় বিএসএফকে নির্যাতনের প্রতিবাদ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।