ঈদুল আজহায় দর্শনা রেলবন্দরে ৯ দিনের ছুটি – দৈনিক গণঅধিকার

ঈদুল আজহায় দর্শনা রেলবন্দরে ৯ দিনের ছুটি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুন, ২০২৪ | ১০:৫৪
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মৈত্রী এক্সপ্রেস ৯ দিন ও ভারত থেকে সব ধরনের মালামাল ৭ দিন দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরে আসা বন্ধ থাকবে। এসময় বন্দরে কোনো মালামাল খালাসের কাজ করা হবে না। বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন ম্যানেজার মির্জা কামরুর হক। তিনি জানান, বাংলাদেশ রেলের নির্দেশানুযায়ী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সব সরকারি ও বেসরকারি ব্যাংক ছুটিতে থাকবে। এ কারণে ১৩ জুন থেকে ১৯ জুন সাতদিন ভারত থেকে রেলপথে দর্শনা বন্দরে কোনো মালামাল আমদানি করা হবে না। একইসঙ্গে ১৩ জুন থেকে ২১ জুন পর্যন্ত ৯ দিন দর্শনা স্টেশন হয়ে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ থাকবে। ছুটি শেষে বন্দরের কার্যক্রম আগের মতো স্বাভাবিক নিয়মে চলবে। তবে দর্শনা চেকপোস্টের ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে। এখানে কোনো ছুটি থাকবে না।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।