‘অন্তত ১৭০ রান করা উচিত ছিল’ : শান্ত – দৈনিক গণঅধিকার

‘অন্তত ১৭০ রান করা উচিত ছিল’ : শান্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুন, ২০২৪ | ৬:৪০
ধীরগতির ব্যাটিংয়ে পিচে বোলারদের কল্যাণে গ্রুপ পর্বে জিতলেও সুপার এইটে এসে ধাক্কা খেলো বাংলাদেশ। স্লো উইকেটে ব্যর্থ হওয়ার পর ভালো ব্যাটিং উইকেটে ব্যাটাররা রান করতে পারলেন না। অ্যান্টিগার উইকেটে অস্ট্রেলিয়া সাবলীল ব্যাটিং করতে পারলেও নাজমুল হোসেন শান্তরা ধুঁকেছেন। সেই সুযোগ কাজে লাগিয়ে অজি বোলাররা বাংলাদেশকে ১৪০ রানে থামিয়ে দিয়ে সহজেই ম্যাচ জিতে নেয়। ম্যাচ শেষে অধিনায়ক শান্ত জানালেন, অন্তত ১৭০ রান করা উচিত ছিল তাদের। শুক্রবার (২১ জুন) ১৪০ রান নিয়ে তাই অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস পদ্ধতিতে ২৮ রানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরু করেছে লাল-সবুজরা। হারের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠে কম রান করার আক্ষেপ ঝরলো, ‘উইকেট একটু মন্থর হলেও ভালো ছিল। আমাদের অন্তত ১৭০ রান করা উচিত ছিল।’ বিশ্বকাপে এই প্রথমবার রান পেলেন শান্ত। আউট হওয়ার আগে খেলেছেন ২৮ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস। তবে গুরুত্বপূর্ণ সময়ে আউট হয়ে ঠিকই দলকে বিপদে ফেলে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। আগের ম্যাচগুলোতে ধারাবাহিকভাবে ব্যর্থ হলেও একটি ইনিংস খেলেই শান্তর দাবি ঠিক পথেই আছেন তিনি, ‘দায়িত্ব নেওয়াটা উপভোগ করি। এখন পর্যন্ত ঠিক পথেই আছি। আশা করি আরও অবদান রাখতে পারবো। আজ টপ-অর্ডার রান পেয়েছে, যেটা গুরুত্বপূর্ণ ছিল। আগের কয়েকটি ম্যাচে আমরা ভুগেছি। আগের দুই-তিনটি সিরিজ এবং এই বিশ্বকাপেও বোলাররা ভালো করেছে। আশা করি তারা এটা ধরে রাখবে।’ ব্যাটিং অর্ডার বদলে রিশাদকে আগে পাঠানো হয়েছিল রানের গতি বাড়াতে। যদিও রিশাদ সেটি করতে ব্যর্থ হয়েছেন। রিশাদকে আগে পাঠানোর কারণ উল্লেখ করে শান্ত বলেন, ‘অস্ট্রেলিয়া দলের বিপক্ষে আমাদের ঝুঁকি নিতেই হতো। আজ যেমন রিশাদ চারে নেমেছে। কারণ তখন জাম্পা বোলিং করছিল। আমরা জানি রিশাদ স্পিন খুব ভালো খেলে, কিন্তু আজ পারেনি। এমনটা হতেই পারে। তবে আজ আমরা ভিন্ন কিছু চেষ্টা করেছি।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।