দর্শনায় সাপের কামড়ে শিশুর মৃত্যু, এলাকায় রাসেলস ভাইপার আতঙ্ক – দৈনিক গণঅধিকার

দর্শনায় সাপের কামড়ে শিশুর মৃত্যু, এলাকায় রাসেলস ভাইপার আতঙ্ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুন, ২০২৪ | ১১:১৯
দেশজুড়ে যখন বিষধর সাপ ‘রাসেলস ভাইপার’ আতঙ্ক, ঠিক সেই মুহূর্তে চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাপের কামড়ে আজমির হোসেন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুন) বিকেলে উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড় বলদিয়া গ্রামের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। আজমির ওই পাড়ার জাহিদুল ইসলামের ছোট ছেলে। মৃত শিশুর স্বজনরা জানান, শুক্রবার বিকেলে বাড়ির পাশে খেলছিল আজমির। সে ইঁদুরের গর্তে হাত দিলে একটি বিষধর সাপ তার হাতে দংশন করে। শিশুটি চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করলে স্বজনরা তাকে গ্রামের একজন ওঝার (কবিরাজ) কাছে নিয়ে যান। এ সময় আজমিরকে ইঁদুরে কামড় দিয়েছে বলে জানান ওঝা। কিন্তু পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে পরিবারের লোকজন হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আজমিরের জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়েছে। এদিকে দেশজুড়ে বিষধর সাপ ‘রাসেলস ভাইপার’ আতঙ্কের মধ্যে শিশু আজমিরের এমন মৃত্যুতে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় অনেকে না বুঝেই ফেসবুকে ‘রাসেলস ভাইপার’ বলে গুজব ছড়াচ্ছে। তবে এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে গুজব রোধে সবাইকে সতর্ক হতে অনুরোধ করা হয়েছে। প্রয়োজনে গুজব ছড়ানোদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, সাপের কামড়ে শিশুর মৃত্যুর খবর আমার জানা নেই। তবে গুজব ছড়ালে ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।