রাজবাড়িতে বাদাম ক্ষেতে আরও দুটি রাসেলস ভাইপার সাপকে পিটিয়ে হত্যা – দৈনিক গণঅধিকার

রাজবাড়িতে বাদাম ক্ষেতে আরও দুটি রাসেলস ভাইপার সাপকে পিটিয়ে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুন, ২০২৪ | ৯:১১
রাজবাড়ীর পদ্মার চরে বাদাম তুলতে গিয়ে দুটি রাসেলস ভাইপার সাপ দেখতে পেয়ে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয় কৃষকরা। শনিবার (২২ জুন) বেলা ১১টার দিকে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহামীরপুর গ্রামে পদ্মার চরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী কৃষক নাদের বিশ্বাস বাংলা ট্রিবিউনকে বলেন, সকালে বাদাম তোলার জন্য ক্ষেতে আসি। তোলা শুরু করলেই বাদামের গাছের মধ্যে রাসেলস ভাইপার সাপ দেখতে পাই। সকালে একটি এবং দুপুরে আরেকটিকে পিটিয়ে মেরে নদীতে ফেলেছি। আরও কয়েকটি পালিয়েছে। এখন বাদাম তুলতে ভয় পাচ্ছি। আরেক কৃষক সবুজ বিশ্বাস বলেন, হঠাৎ বিষধর রাসেলস ভাইপার সাপের আনাগোনা চরে বেড়েছে। আমরা ভয়ে ক্ষেতে নামতে পারছি না। সবার মধ্যে আতঙ্ক কাজ করছে। পদ্মার চরে বাদাম লাগিয়েছি। কিন্তু ভয়ে এখন সেই বাদাম তুলতে পারছি না। কী করবো কিছুই বুঝে উঠতে পারছি না আমরা। পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেন, আমরা শুনেছি রাসেলস ভাইপারের কারণে কৃষকদের ফসল ঘরে উঠানো অনেক কষ্টকর হয়ে পড়েছে। ফসল তোলার জন্য কৃষকদের দলবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে। কাজ করার সময় শব্দ করে কাজ করতে হবে। যেন ওই খানে সাপ থাকলে সরে যায়। পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাফর সাদিক চৌধুরী বলেন, উপজেলার নদী তীরবর্তী হাবাসপুর ও বাহাদুরপুর ইউনিয়নের চরে সাপের উপদ্রব বেড়েছে। এরই মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাবাসপুর ও বাহাদুরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক মাইকিং করা হয়েছে। প্রয়োজন ছাড়া কেউ যেন নদীর পাড়ে বা চরাঞ্চলে না যায়, সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। কৃষকরা যেন দলবদ্ধ হয়ে চরে ফসল তুলতে যান, তারও পরামর্শ দেওয়া হয়েছে। জাফর সাদিক আরও বলেন, কাউকে সাপে কাটলে সে যেন ওঝা বা কবিরাজের কাছে না যায়। যেন দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসে। হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত আছে। এর আগে শুক্রবার (২১ জুন) সকাল ১০টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের পদ্মা নদীর চর-আফড়ার চরে মধু বিশ্বাস (৫০) নামে এক কৃষক বাদাম তুলতে গেলে রাসেলস ভাইপার সাপ কামড় দেয়। সেটিকে পিটিয়ে মেরে সাপসহ পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে মধু বিশ্বাসকে অ্যান্টিভেনম দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়। তিনি বর্তমানে সুস্থ আছেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।