চুয়াডাঙ্গা সদর হাসপাতালের লিফট বিকল, রোগী ভোগান্তি চরমে – দৈনিক গণঅধিকার

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের লিফট বিকল, রোগী ভোগান্তি চরমে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুন, ২০২৪ | ৯:২৩
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের দুটি লিফটের মধ্যে একটি লিফট দীর্ঘদিন যাবত অচল অবস্থায় রয়েছে। এরমধ্যে সচল লিফটিও শনিবার (২২ জুন) সকাল থেকে অকার্যকর হয়ে পড়ে। এতে চরম ভোগান্তি পোহাতে হয় রোগী, স্বজন ও চিকিৎকসহ স্টাফদের। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, একটি লিফট বন্ধ থাকায় অপর লিফটের ওপর অতিরিক্ত চাপ পড়ছে। এ কারণেই সকাল থেকে অকার্যকর হয়ে পড়ে। তবে লিফটটি বিকেলে মেরামত করা হয়েছে। সকালে সরেজমিনে দেখা যায়, স্বজনরা তাদের রোগীদের কোলে নিয়ে সিঁড়ি বেয়ে পঞ্চম ও ষষ্ঠ তলায় নিয়ে যাচ্ছেন। রোগীর বয়োবৃদ্ধ স্বজনদের সিঁড়ি বেয়ে উঠতেও খুব কষ্ট হচ্ছে। আবার ট্রলি না পাওয়ার কারণে জটিল রোগীকে তার স্বজনরা পাজাকোলা কিংবা ঘাড়ে করে নিয়ে যাচ্ছেন। আব্বাস আলী নামে এক রোগীর স্বজন বলেন, আমার এক রোগী পঞ্চম তলায় চিকিৎসাধীন। এসে দেখি লিফট বন্ধ হয়ে আছে। সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পলি খাতুন নামে এক রোগীর স্বজন বলেন, আমার মা চায়না খাতুন পঞ্চম তলায় চিকিৎসাধীন। দিনে খাবার, ওষুধসহ ১০-১৫ বার উঠতে নামতে হচ্ছে। এতে প্রচুর বেগ পেতে হচ্ছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, রোগী ও স্বজনদের অতিরিক্ত চাপের কারণে একটি লিফট অকার্যকর হয়ে পড়েছে। আরেকটি কয়েকদিন যাবত বন্ধ আছে। তবে সকালে অকার্যকর হলেও বিকেলের মধ্যে চালু করা হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।