পাবনায় পদ্মা নদীতে গোসলে নেমে ৩ শিশুর মৃত্যু – দৈনিক গণঅধিকার

পাবনায় পদ্মা নদীতে গোসলে নেমে ৩ শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জুন, ২০২৪ | ৮:৪৩
পাবনায় পদ্মা নদীতে গোসলে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুন) দুপুরে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নতুন গোয়াইলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলো- ছাব্বির হোসেন (১৪), সিয়াম হোসেন (১০) ও নূর হোসেন (১০)। ছাব্বির নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আর সিয়াম হোসেন গোহাইল বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। তারা দুজন নতুন গোহাইবাড়ি এলাকার আলাল প্রামাণিকের ছেলে। নূর হোসেন কাঁচিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। সে চরতারাপুর ইউনিয়নের আটঘরিয়াপাড়া গ্রামের ইসলাম সরদারের ছেলে। স্থানীয়রা জানায়, সোমবার দুপুর ১টার দিকে পদ্মায় গোসল করতে যায় তারা। এ সময় সিয়াম ও নূর হোসেন পানিতে তলিয়ে যায়। তাদের উদ্ধার করতে যায় ছাব্বির। এতে সেও নদীতে তলিয়ে যায়। স্থানীয়রা জানতে পেরে উদ্ধার অভিযান শুরু করে। তারা চারজনকে উদ্ধার করে। এদের মধ্যে একজন স্বাভাবিক ছিল। অপর তিনজনকে সুজানগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। চরতারাপুর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক খান জানান, কয়েকজন বন্ধু মিলে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে চারজন তলিয়ে যায়। একজনকে বাঁচানো গেলেও তিনজনকে বাঁচানো সম্ভব হয়নি। কয়েক মিনিটের ব্যবধানে একসঙ্গে তিনজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী বলেন, এমন মর্মান্তিক ঘটনায় পুরা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।