মাদকের টাকা জন্য ঈশ্বরদীতে কিশোরকে হত্যা করে ২ বন্ধু – দৈনিক গণঅধিকার

মাদকের টাকা জন্য ঈশ্বরদীতে কিশোরকে হত্যা করে ২ বন্ধু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জুন, ২০২৪ | ১১:৪২
মাদকের টাকার জন্য ২ বন্ধু মিলে ছাত্রবাসের কক্ষে আটকিয়ে তপু হোসেনকে (১৪) হত্যা করেছে। অভিযুক্তদের আটকের পর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দীতে হত্যার দায় স্বীকার করেছেন জয়নাল আবেদীন জয় ও ঈশা খালাশি। মঙ্গলবার (২৫ জুন) পাবনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপর মো. মাসুদ আলম গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, তপুকে প্রথমে জিম্মি করে পরিবারের কাছ থেকে অর্থ আদায় করতে চেয়েছিল। কিন্তু তপু আপত্তি করায় তাকে হত্যা করেছে বলে গ্রেফতাররা আদালতে স্বীকার করেছেন। এ হত্যাকাণ্ডে তিনজনের সম্পৃক্ততা পাওয়া গেছে। দুজনকে গ্রেফতার করা হলেও সোহেল নামের একজন এখনো পলাতক। পুলিশ জানায়, জয়নাল আবেদীন জয় পাবনার আতাইকুলা থানার দুবলিয়া এলাকার জিয়াউর রহমানের ছেলে। তিনি ঈশ্বরদী সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। মশুড়িয়া পাড়ার অরণ্য ছাত্রাবাসের ৩০৫ নম্বর রুমে থাকতেন তিনি। এছাড়াও জয়ের নামে আতাইকুলা থানায় একটি হত্যা মামলা রয়েছে। অপরজন ঈশা খালাশি ঈশ্বরদীর মশুড়িয়াপাড়ার রাজন খালাশির ছেলে। ঈশা নিহত তপুর ঘনিষ্ঠ বন্ধু। তপু হত্যায় জড়িত পলাতক মো. সোহেল রাজশাহীর বাঘার চক রাজাপুর এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি অরণ্য ছাত্রাবাসে থাকতেন। ঈশ্বরদী সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র তিনি। এর আগে শনিবার (২২ জুন) রাত ১২টার দিকে মশুরিয়াপাড়ার অরণ্য ছাত্রাবাসের তিন তলার ৩০৫ নম্বর কক্ষের ট্রাঙ্ক থেকে তপুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বাবা আবুল কাশেম প্রামাণিক বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা করেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।