বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল – দৈনিক গণঅধিকার

মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ শনিবার

বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুন, ২০২৪ | ১০:৫৩
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। শুক্রবার (২৮ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সেলের সদস্য শায়রুল কবির খান এ কথা জানান। তিনি বলেন, একটু আগে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে কথা হয়েছে। খালেদা জিয়া মেডিক্যাল বোর্ডের সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে আছেন। বর্তমানে তিনি স্থিতিশীল আছেন। এর আগে গত শুক্রবার (২১ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শারীরিক অবস্থার অবনতির হলে খালেদা জিয়াকে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রবিবার (২৩ জুন) অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে তার হৃদপিণ্ডে ‘পেসমেকার’ বসানো হয়। খালেদা জিয়ার হৃদরোগের সমস্যা আগে থেকেই ছিল। হার্টে তিনটি ব্লক থাকায় আগে একটা রিং পরানো হয়েছিল। পরে বিদেশি চিকিৎসক ও মেডিক্যাল বোর্ডের পরামর্শে পেসমেকার বসানো হয়। এরপর থেকে স্থিতিশীল রয়েছে তার শারীরিক অবস্থা। প্রসঙ্গত, ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে মুক্তি পাওয়ার থেকে এই হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত চার বছরে দফায় দফায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন তিনি। বরাবরই যখন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটে, তখনই সক্রিয় হয়ে ওঠে বিএনপি। প্রথম কয়েক দিন প্রার্থনা সভা, দোয়া মাহফিল এসব করার পর রাজনৈতিক কর্মসূচি দিয়ে আসছে দলটি। এবারও তার ব্যতিক্রম হয়নি। সবশেষ গত ২ মে এভারকেয়ার থেকে চিকিৎসা শেষে বাসায় ফেরেন খালেদা জিয়া। স্বাস্থ্য পরীক্ষা করাতে ১ মে হাসপাতালে যান তিনি। এর আগে ৩১ মার্চ তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে ২ এপ্রিল হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। ২১ জুন মধ্যরাতে জরুরি হাসপাতালে ভর্তি করাতে হয় খালেদা জিয়াকে। এরপর থেকেই বিএনপির নেতৃত্ব কর্মসূচির চিন্তাভাবনা শুরু করেন। ২৪ জুন রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় বিএনপি চেয়ারপারসনের বিদেশে চিকিৎসা নিশ্চিত করাতে কেবল চিকিৎসার বিষয়টিই নয়, তার মুক্তির বিষয়টিকেই প্রাধান্য দিয়ে কর্মসূচি দেওয়ার। পরে বুধবার (২৬ জুন) মির্জা ফখরুল দুই পাশে স্থায়ী কমিটির দুই সদস্যকে নিয়ে সংবাদ সম্মেলন করে জানান, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ২৯ জুন বিকাল ৩টায় রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ, ১ জুলাই সারা দেশের মহানগর এবং ৩ জুলাই জেলা সদরে সমাবেশ হবে। শুক্রবার (২৮ জুন) বিকালে দলের কেন্দ্রীয় দফতর বিভাগ থেকে জানানো হয়, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার বিকালে নয়া পল্টনে অনুষ্ঠেয় সমাবেশে বিএনপি মহাসচিব, স্থায়ী কমিটির সদস্যরাসহ অন্যান্য নেতা বক্তব্য দেবেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই সমাবেশের অনুমতি দিয়েছে। দলীয় সূত্র জানায়, খালেদা জিয়া বিদেশে চিকিৎসা ও মুক্তির দাবিতে ২০২১ সালের ২৩ নভেম্বর ৮ দিনের কর্মসূচি দিয়েছিল বিএনপি। এরপর ২০২৩ সালের ১৪ অক্টোবর ঢাকাসহ দেশের মহানগর ও জেলা শহরে সর্বশেষ অনশন কর্মসূচি পালন করে নেতাকর্মীরা। উভয় সময়েই বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছিল।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।