মেহেরপুরে ফেনসিডিলসহ আটক ৩ – দৈনিক গণঅধিকার

মেহেরপুরে ফেনসিডিলসহ আটক ৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুন, ২০২৪ | ১২:১৯
মেহেরপুরে ১০০ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। বৃহস্পতিবার (২৭ জুন) দিবাগত রাতে মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের ভাটার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন-মুজিবনগর উপজেলার বাগোয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেনের ছোট ভাই দৌলত খান (৪০), একই গ্রামের আনারুল ইসলামের ছেলে হালিম আলী (২২) এবং আনন্দবাস গ্রামের মৃত সৈকত আলীর ছেলে আলী ইয়াসিন (৫৫)। মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি সাইফুল ইসলাম জানান, মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের ভাটার এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই আশরাফ, এসআই আশিকুর রহমানের নেতৃত্বে মেহেরপুর ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এসময় বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেনের ছোট ভাই দৌলত শেখ সহ মোট ৩ জনকে আটক করে। আটককৃতদের কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এখবর লেখা পর্যন্ত আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।