আলফাডাঙ্গায় মধুমতি নদীতে ভেসে এলো নারীর অর্ধগলিত মরদেহ – দৈনিক গণঅধিকার

আলফাডাঙ্গায় মধুমতি নদীতে ভেসে এলো নারীর অর্ধগলিত মরদেহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুলাই, ২০২৪ | ৯:১৮
ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। সোমবার (১ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের পাচুড়িয়া গ্রাম সংলগ্ন মধুমতি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ফরিদপুর নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার (৩০ জুন) রাত ১০টার দিকে পাচুড়িয়া গ্রাম সংলগ্ন মধুমতি নদীর ধারে ভেসে আসা একটি অর্ধগলিত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে সোমবার দুপুর দেড়টার দিকে মরদেহটি উদ্ধার করে নৌপুলিশ। মরদেহ উদ্ধারকারী ফরিদপুরের নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রুহুল আমীন জানান, ভেসে আসা মরদেহটি একজন নারীর। মরদেহের গলায় সনাতন ধর্মাবলম্বীদের একটি পৌতে পাওয়া গেছে। এতে বোঝা যাচ্ছে মরদেহটি কোনো সনাতন ধর্মাবলম্বীর। ফরিদপুর নৌপুলিশ ফাঁড়ির ওসি ইদ্রিস আলী বলেন, মরদেহ উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় জানা না গেলে ধর্মীয় বিধান অনুযায়ী সৎকার করা হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।