পাবনায় মাদকবিরোধী অভিযানে হামলা – দৈনিক গণঅধিকার

আহত ৬, কাউন্সিলরসহ আটক ৩

পাবনায় মাদকবিরোধী অভিযানে হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুলাই, ২০২৪ | ১১:১৭
পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মাদকবিরোধী অভিযানের সময় হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশের ২ সদস্যসহ মোট ৬ জন আহত হয়েছেন। এ ঘটনার পর অভিযান চালিয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে পাবনা শহরের রাধানগরের সিংগা প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘বুধবার সন্ধ্যার দিকে সিংগা প্রাথমিক বিদ্যালয়ের পাশে মাদকবিরোধী অভিযান চালান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের লোকজন। এ সময় তাদের আটক করে রাখেন পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান রাজিব ও তার অনুসারীরা। খবর পেয়ে সদর থানা পুলিশ তাদের উদ্ধারে গেলে পুলিশের ওপর হামলা করা হয়। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ৪ জন সদস্য ও পুলিশের ২ সদস্য আহত হন। পরে অভিযান চালিয়ে কাউন্সিলর রাজিবসহ ৩ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় কাউন্সিলর আসাদুজ্জামান রাজিব ও তার অনুসারীরা আমাদের আটক করে রাখেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ সেখানে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এ ঘটনায় ছয় জন আহত হন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।