কিশোরগঞ্জে অটোরিকশাচালক হত্যায় ৪ আসামীর মৃত্যুদণ্ড – দৈনিক গণঅধিকার

কিশোরগঞ্জে অটোরিকশাচালক হত্যায় ৪ আসামীর মৃত্যুদণ্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুলাই, ২০২৪ | ১১:২৭
কিশোরগঞ্জের ভৈরবে অটোরিকশাচালক সোহেল ওরফে বদর খন্দকার হত্যা মামলায় ৪ আসামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (০৩ জুলাই) বিকালে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবু নাসের সঞ্জু এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো লিটন, রব্বানী, জুয়েল এবং কাজল। মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় প্রত্যেকে আদালতে উপস্থিত ছিল। বিকালে তাদের জেলা কারাগারে পাঠানো হয়। তারা কিশোরগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা। মামলার বিবরণের বরাতে পিপি আবু নাসের সঞ্জু জানান, ২০২০ সালের ২২ সেপ্টেম্বর বিকালে ভৈরব উপজেলার দুর্জয় মোড় থেকে সোহেলের অটোরিকশা ভাড়া করে আসামিরা। রাত ৯টার দিকে ভৈরব- কিশোরগঞ্জ সড়কের কালিকাপ্রাসাদ এলাকায় সোহেলকে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় তারা। পরদিন সকালে কালিকাপ্রসাদ এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২৫ সেপ্টেম্বর সোহেলের বাবা আব্দুল হান্নান খন্দকার বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে ভৈরব থানায় হত্যা মামলা করেন। এরপর মামলার তদন্ত শুরু করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্তে হত্যায় জড়িত চার জনকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়। ২০২১ সালের ২২ নভেম্বর তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন পিবিআইয়ের পরিদর্শক মো. জামিল হোসেন জিয়া। সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার মামলার রায় দেন বিচারক।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।