ঝিনাইদহে ১ হাজার সরকারি গাছের চারা উপড়ে ফেললো দুর্বৃত্তরা – দৈনিক গণঅধিকার

ঝিনাইদহে ১ হাজার সরকারি গাছের চারা উপড়ে ফেললো দুর্বৃত্তরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুলাই, ২০২৪ | ১০:২৬
ঝিনাইদহের শৈলকুপায় জিকে সেচ খালের পাড়ে লাগানো ১ হাজার গাছের চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ জুলাই) রাতে উপজেলার কাজীপাড়া গ্রামের কুড়ির মাঠের ডি-৭এন খালে এ ঘটনা ঘটে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গত ২০ জুন কাজীপাড়া গ্রামের কুড়ির মাঠের ডি-৭এন খালের দুই পাড়ে প্রায় তিন হাজার ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। গাছ রোপণ করে সেটা রক্ষণাবেক্ষণের জন্য বাঁশের খাঁচা দিয়ে ঘিরে দেওয়া হয়। শনিবার রাতে খালপাড়ের প্রায় এক হাজার গাছ উপড়ে ফেলে দুর্বৃত্তরা। ফুলহরি ইউনিয়নের সাবেক ইউপি মেম্বার আবু বকর বিশ্বাস বলেন, ‘কিছুদিন হলো গাছের চারাগুলো রোপণ করা হয়েছিল। চারাগুলো যেন নষ্ট না হয় সেজন্য বাঁশের খাঁচা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও প্রায় এক হাজার চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। আমরা দোষীদের শাস্তি চাই।’ ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকার বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছিল। কিন্তু এলাকার কিছু লোক সেই উন্নয়ন মেনে নিতে পারছে না। তাই তারা চারাগুলো উপড়ে ফেলেছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাই।’ জানতে চাইলে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, ওই খালে ৩ হাজার গাছের চারা রোপণ করা হয়েছিল। চারাগুলো বড় হলে এলাকার মানুষই উপকৃত হতো। কিন্তু প্রায় এক হাজার চারা নষ্ট করে দিয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।