চুয়াডাঙ্গায় ৬ দিনে কুকুরের কামড়ে ৫৬ জন আহত – দৈনিক গণঅধিকার

সব হাসপাতালে নেই ভ্যাকসিন

চুয়াডাঙ্গায় ৬ দিনে কুকুরের কামড়ে ৫৬ জন আহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুলাই, ২০২৪ | ১০:৩০
চুয়াডাঙ্গায় সম্প্রতি কুকুরের উৎপাত বেড়ে গেছে। কুকুরের আক্রমণের শিকার হচ্ছেন শিক্ষার্থী, শিশু, পথচারীসহ স্থানীয়রা। গত ৬ দিনে কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন মোট ৫৬ জন। হাসপাতাল সূত্রে জানা গেছে, সদর হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন থাকলেও জেলার ৩ টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেই। এতে বাধ্য হয়ে দূর-দূরান্তের রোগীরা সদর হাসপাতালে এসে ভ্যাকসিন নিচ্ছেন। ভুক্তভোগীরা জানান, বিভিন্ন উপজেলায় কুকুরের উৎপাত বেড়েছে। এসব কুকুরের আক্রমণে শিশুসহ নারী-পুরুষ সবাই জখম হচ্ছেন। বিশেষ করে রাতের বেলা সড়কে চলাচল করা দায় পড়েছে। তাড়া করছে কুকুরের দল। চুয়াডাঙ্গা পৌরসভার সুমিয়াদিয়া এলাকার বাসিন্দা বিজয় আরিয়ান বলেন, ‘আমাদের এলাকায় গত চারদিনে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ছয়জন আহত হয়েছেন। যাকে পাচ্ছে তাকেই কামড় দিচ্ছে। পাশ দিয়ে কেউ গেলে তেড়ে আসছে।’ এ বিষয়ে চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক বলেন, আইন অনুযায়ী কুকুর নিধনের অনুমতি নেই। তবে যেহেতু শহরে কুকুরের উৎপাত বেড়েছে, সবাইকে সচেতন থাকতে হবে। সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান বলেন, সদর হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন রয়েছে। অন্য উপজেলাগুলোতে যাতে ভ্যাকসিনের মজুত রাখা হয়ে সেজন্য নির্দেশনা দেওয়া হবে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ড. কিসিঞ্জার চাকমা বলেন, চাইলেই কুকুর মেরে ফেলা যায় না। আইনগত কিছু বিধিনিষেধ রয়েছে। নিয়মের মধ্যে যতটুকু সম্ভব তা করা হবে। হাসপাতালগুলোতে যাতে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন থাকে, সে ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।