চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ৮ টি সোনার বারসহ যুবক আটক – দৈনিক গণঅধিকার

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ৮ টি সোনার বারসহ যুবক আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুলাই, ২০২৪ | ১১:২৫
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী ঠাকুরপুর গ্রামে অভিযান চালিয়ে ২ কেজি ৩৩৫ গ্রাম ওজনের সোনার ৮ টি বারসহ আকরাম হোসেন (৩০)এক যুবককে আটক করেছে বর্ডার গর্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় একটি লাল রঙের ইমা মোটরসাইকেলও জব্দ করে বিজিবি। আটক আকরাম হোসেন (৩০) ঠাকুরপুর গ্রামের মরহুম আব্দুস সাত্তারের ছেলে। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বিকেলে জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঠাকুরপুর বিওপি কমান্ডার সুবেদার মো. সাইফুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্য সীমান্তের প্রধান খুঁটি ৯০ হতে বাংলাদেশের দেড় কিলোমিটার অভ্যন্তরে একটি বাগানের পাশে অবস্থান নেন। এসময় সন্দেহভাজন অবস্থায় ওই যুবককে দেখে বিজিবি সদস্যরা থামতে বলে। এসময় সে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তল্লঅসী করে ২ দশমিক ৩৩৫ কেজি ওজনের সোনার আটটি বার জব্দ করা হয়। এব্যাপারে সুবেদার মো. সাইফুল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় মামলা করে আটককৃতকে সোপর্দ করেন। জব্দকৃত সোনার বার পরীক্ষার পর চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হবে বলে জানান তিনি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।