সিলেটে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত – দৈনিক গণঅধিকার

সিলেটে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৪ | ১০:০১
সিলেটে ভারতীয় খাসিয়াদের গুলিতে অনুপ্রবেশকারী মারুফ মিয়া (১৬) নামের এক কিশোর নিহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় তার অন্য সহযোগীরা তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকালে তিনি মারা যান। এর আগে বুধবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে জৈন্তাপুরের উপজেলার মিনাটিলা এলাকার সীমান্ত পিলার ১২৮২/৭-এস-এর ৬০ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহত মারুফ জৈন্তাপুর উপজেলার ঝিংগাবাড়ি গ্রামের শাহাবুদ্দীনের ছেলে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল হাফিজুর রহমান (পিএসসি) জানান, বুধবার দিবাগত রাত ১২টার দিকে সীমান্ত পথ ব্যবহার করে জৈন্তাপুর উপজেলার মিনাটিলা এলাকার সীমান্ত পিলার ১২৮২/৭-এস-এর ৬০ গজ ভারতের অভ্যন্তরে মারুফ মিয়াসহ কয়েকজন খাসিয়াদের সুপারি বাগানে প্রবেশ করে। এ সময় খাসিয়াদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা শুরু হলে ওই নৃগোষ্ঠীর একজন তার একনলা বন্দুক দিয়ে মারুফের শরীরে গুলি করেন। পরে তাকে তার সঙ্গীরা আহত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসেন এবং পরিবারের সদস্যরা ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বৃহস্পতিবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিজিবি সূত্র জানায়, ঘটনার পর পর বিজিবি আনুষ্ঠানিকভাবে বিএসএফকে প্রতিবাদ জানায়। বিজিবি কোম্পানি কমান্ডার বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে পতাকা বৈঠক করে প্রতিবাদলিপি পাঠায় ও অভিযুক্ত ভারতীয় নাগরিককে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।