নিউজ ডেক্স
আরও খবর
ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার
দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ
দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি
জামায়াতের ক্ষমা প্রার্থনা: তিন আমির, তিন ভাষা
কুষ্টিয়ায় মনোনয়নবঞ্চিত বিএনপি নেতার সমর্থকদের দ্বিতীয় দিনে সড়ক অবরোধ
খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ
ইসলামপন্থি দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, আগামী নির্বাচনে প্রতিটি আসনে ইসলামপন্থিদের একক প্রার্থী নিশ্চিত করা হবে। ইসলামপন্থি দলগুলো ঐক্যবদ্ধভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে। এবং মানুষের রক্তে কেনা বিপ্লবকে অর্থবহ করবে।
শনিবার (২৮ ডিসেম্বর) পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে আমেলার বার্ষিক পরিকল্পনা সভায় পীর চরমোনাই এসব কথা বলেন।
দলের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল, যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ ও মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম ও কে এম আতিকুর রহমান, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ প্রমুখ।



দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।