শেখ হাসিনার গ্রাফিতি মোছার চেষ্টার ঘটনায় ঢাবি প্রক্টরের পদত্যাগ দাবিতে বিক্ষোভ – দৈনিক গণঅধিকার

শেখ হাসিনার গ্রাফিতি মোছার চেষ্টার ঘটনায় ঢাবি প্রক্টরের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২৪ | ১০:০৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেট্রোরেলের ফিলারে শেখ হাসিনার গ্রাফিতি (ঘৃণাস্তম্ভ) মোছার চেষ্টার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় ‘ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বর থেকে শুরু হয়ে ভিসি চত্বর, হল পাড়া প্রদক্ষিণ করে উপাচার্যের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলে বাম ছাত্র সংগঠন ও ছাত্রদলের কিছু কর্মীকেও অংশ নিতে দেখা যায়। মিছিলে শিক্ষার্থীরা ‘ওয়াসিম-সাইদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘বাহ ভিসি চমৎকার, ফ্যাসিবাদের পাহারাদার’, ‘বাহ প্রক্টর চমৎকার, স্বৈরাচারের পাহারাদার’, ‘প্রক্টরকে অবিলম্বে পদত্যাগ করতে হবে’, ‘স্বৈরাচারের দোসর তারা, ঘৃণাস্তম্ভ মুছলো যারা’, ‘চব্বিশের চেতনা, বৃথা যেতে দেবো না'সহ নানা স্লোগান দেন। বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহিদুজ্জামান জ্যোতি বলেন, গতকাল শেখ হাসিনার ঘৃণাস্তম্ভ মুছে দিয়েছে প্রশাসন। আগের প্রশাসন আওয়ামী লীগের ফ্যাসিবাদ কায়েমে সহযোগিতা করছে। এখনও তারাই এসব করে বেড়াচ্ছে। আমরা সংস্কার চাই। দায়িত্ব পালন করতে না পারলে প্রক্টরকে দায়িত্ব ছাড়ার আহ্বানও জানান তিনি। আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম রিয়াদ বলেন, ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা এবং পাঁয়তারায় যুক্ত আছে রাষ্ট্রযন্ত্র, গোয়েন্দা সংস্থা এবং বিদ্যালয় প্রশাসন। খুবই পরিকল্পিতভাবে শেখ হাসিনার ঘৃণাস্তম্ভ মুছে ফেলার চেষ্টা করা হলো। পরিকল্পিতভাবে ছবি মোছা শুরু করেছে মাথার ওপরের দিকে। তিনি প্রশাসনের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, আপনার যদি ভুলের ওপরে ক্যাম্পাস চালাতে থাকেন তাহলে আমরা কীভাবে ক্যাম্পাসে টিকবো। যেদিন এই ক্যাম্পাসে একজন মানুষ খুন হয় সেদিনই প্রক্টর তার আসনে থাকার নৈতিক ভিত্তি হারিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানভীর আহমেদ জিম বলেন, ২ আগস্ট স্বৈররানি শেখ হাসিনার গ্রাফিতিতে জুতা এবং কালি লেপনের মাধ্যমে আন্দোলনে নতুন বাতাস এসেছিল। আপনারা তা মুছে দিচ্ছেন ২-৩ মাসের মধ্যেই। ১৫ বছর পর আপনারা তাহলে কী করবেন—প্রশাসনের কাছে প্রশ্ন রাখেন তিনি। তিনি আরও বলেন, আমরা ফেসবুকে অনেককেই দেখছি এ বিষয়ে প্রক্টরের পক্ষে কথা বলার চেষ্টা করছেন। পরবর্তীতে আপনাদেরও স্বৈরাচারের দোসর হিসেবে পরিগণিত করা হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।