নিউজ ডেক্স
আরও খবর
পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২
চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮
দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ
পুড়ে ছাই ৮ বসতঘর
আতঙ্কে চলন্ত ট্রেন থেকে দম্পতির লাফ, কোলে থাকা শিশুর মৃত্যু
কুষ্টিয়ায় কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান চাপায় দুজন নিহত
ফরিদপুরে বাসচাপায় ডেলিভারি বয় নিহত, বাস ভাঙচুর
ফরিদপুরে বাসচাপায় হৃদয় শেখ (২৩) নামের এক তরুণ নিহত হয়েছেন। তিনি এক কোম্পানির ডেলিভারিম্যান হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার বাইপাস সড়কের মুন্সিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় শেখ সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের বিল মাহমুদপুর গ্রামের শেখ আব্দুল জব্বারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, হৃদয় শেখ রাজবাড়ী রাস্তার মোড় সংলগ্ন বাইপাস সড়ক দিয়ে মালামাল ডেলিভারি দিতে ভ্যান নিয়ে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ ঘটনায় স্থানীয়রা বাইপাস সড়ক অবরোধ করে গোল্ডেন লাইন পরিবহনের কয়েকটি বাস ভাংচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।