ভাঙ্গুড়ায় শিয়ালের কামড়ে আহত ৩ – দৈনিক গণঅধিকার

ভাঙ্গুড়ায় শিয়ালের কামড়ে আহত ৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৪ | ৯:১৯
পাবনার ভাঙ্গুড়ায় শিয়ালের কামড়ে ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলার কুমড়াডাঙ্গা মাঠে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, রেনু খাতুন (৬০), শাজাহান আলী (৫০) ও জব্বার আলী (৪০)। আহত দুজন সারুটিয়া ও একজন কুমড়াডাঙ্গা এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বৃদ্ধা রেনু খাতুন নিজ বাড়ি সারুটিয়া থেকে কুমড়াডাঙ্গা মাঠের মধ্য দিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে একটি শিয়াল কামড় দেয়। একই রাস্তা দিয়ে প্রতিবেশী কৃষক শাজাহান আলী ও শ্রমিক জব্বার আলী বাজার যাওয়ার সময় একই কায়দায় ওই শিয়াল দুজনকে কামড়ে আহত করে। পরে স্থানীয়রা শিয়ালটি মেরে ফেলেন। আহত রেনু খাতুনের ছেলে কাওসার আলী জানান, শিয়ালের কামড়ে তার মায়ের পা থেকে মাংস তুলে ফেলে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাসায় রয়েছেন। তাকে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম জানান, কামড়ে মাংস উঠে যাওয়ায় রক্তক্ষরণ হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জলাতঙ্কের আশঙ্কা থাকায় একজনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।