ঈশ্বরদীতে মাদক কারবারির শাস্তির দাবিতে বাড়ি ঘেরাও – দৈনিক গণঅধিকার

ঈশ্বরদীতে মাদক কারবারির শাস্তির দাবিতে বাড়ি ঘেরাও

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৫ | ৯:৫৫
পাবনার ঈশ্বরদীতে মাদক ব্যবসাসহ অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। বুধবার (১ জানুয়ারি) দুপুরে উপজেলার বড়ইচারা গ্রামের স্কুলপাড়া এলাকার বাসিন্দা মোছা. রেখা খাতুন ও তার ছেলে হৃদয় হোসেনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেন এলাকাবাসী। এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী মাদক ব্যবসায়ী রেখা খাতুনের বাড়ি ঘেরাও করে স্লোগান দেন। অভিযুক্ত রেখা খাতুন ওই এলাকার মো. ভাদু প্রামাণিকের মেয়ে। এলাকাবাসী জানান, রেখা খাতুন শুধু মাদক ও যৌন কারবারি নয়, এলাকার যুবকদের নানাভাবে ব্ল্যাকমেইল করে টাকা দাবি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করেন, ৩ বছর আগে বড়ইচারা গ্রামের স্কুলপাড়া এলাকায় জমি কিনে বসবাস শুরু করেন রেখা খাতুন। এখানে বাড়ি করার পর থেকেই তিনি প্রকাশ্যে মাদক ও অসামাজিক কাজ করছেন। তার ছেলে হৃদয় হোসেন বাড়িতে নিয়মিত মাদক সেবন করেন। এলাকার মেয়েদের নানানভাবে ইভটিজিং করেন তিনি। এলাকার লোকজন বিভিন্ন সময় প্রতিবাদ করলে তাদের মামলা ও সন্ত্রাসী দ্বারা হামলার হুমকি দেন। সলিমপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার মিনারুল বিশ্বাস বলেন, আমাদের এই গ্রামটি অত্যন্ত স্বনামধন্য একটি গ্রাম। বহিরাগত এই রেখা খাতুন ও তার পরিবার এখানে বসবাস করার পর থেকে গ্রামের মধ্যে নানারকম অপকর্ম শুরু করেছে। এতে এলাকার যুবকরা খারাপ পথে ধাবিত হচ্ছেন। আমরা এখান থেকে তার উচ্ছেদ ও শাস্তির দাবিতে মানববন্ধন করতে নেমেছি। অভিযুক্ত রেখা খাতুন বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ নিয়ে আসা হয়েছে তা সম্পূর্ণ সঠিক নয়। এ ব্যাপারে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, এলাকাবাসীর পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।