ইবি ডিবেটিং সোসাইটির আহবায়ক ইরানী, সদস্য সচিব দিদারুল – দৈনিক গণঅধিকার

জুয়েল আহম্মেদ
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫
১০:৩৬ অপরাহ্ণ

ইবি ডিবেটিং সোসাইটির আহবায়ক ইরানী, সদস্য সচিব দিদারুল

জুয়েল আহম্মেদ
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫ | ১০:৩৬
ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ফাতিমাতুজ-জোহরা-ইরানী এবং সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন আল ফিকহ এ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. দিদারুল ইসলাম রাসেল। বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর ড. মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নতুন কমিটির তথ্য জানানো হয়। ১৪ সদস্যের কমিটির অন্যান্যদের মধ্যে রয়েছেন - ইয়ামিন মোস্তাহসিন, রায়হান বিশ্বাস, ফুয়াদ হাসান, আরোশী আখি, অনিন্দ্য সাহা, আশা মনি, জান্নাতুল ইসবা বিথী, আরিফা ইসলাম, সিফাত জাহান আইভি, নাহিদুর রহমান, তারেকুল ইসলাম তারেক, ইয়াসিন আলী, সোলাইমান তালুকদার, সায়েম আহমেদ। নব নির্বাচিত কমটির আহ্বায়ক ফাতিমাতুজ-জোহরা-ইরানী বলেন, ইবি ডিবেটিং সোসাইটির কার্যক্রম দীর্ঘদিন যাবৎ অচল অবস্থায় ছিলো। এমন অবস্থায় আমার দায়িত্ব প্রাপ্তি অনেক গুরুত্বপূর্ণ। আমি সততার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে ইবি ডিবেটিং সোসাইটিকে পুনরায় সচল, অনুকরনীয় এবং সকলের জন্য সমান সুযোগ সৃষ্টির লক্ষ্যে যথাসাধ্য চেষ্টা করবো। বিশ্ববিদ্যালয়ের হল ডিবেটিং সোসাইটি ও মাঠ পর্যায়ের বিতার্কিকদের অবদান ব্যতীত এই কমিটির সফলতা অসম্ভব। সুতরাং সকলের সার্বিক সহযোগীতার মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিকে ঈর্ষণীয় জায়গায় এগিয়ে নেয়ার স্বপ্ন দেখি। সদস্য সচিব দিদারুল ইসলাম রাসেল বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিকে সংস্কারের মাধ্যমে নতুন ইতিহাস গড়তে চাই।আমার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে তা যেন যথাযথ পালন পারি সে জন্য সবার সহযোগিতা কামনা করছি। প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ, আন্তঃহল ও আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা আয়োজন, বিতর্ক কর্মশালা আয়োজন এবং নতুন বিতার্কিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।