কুষ্টিয়ার কুমারখালিতে অনুষ্ঠানের বাড়িতে মারামারি – দৈনিক গণঅধিকার

নিউজ ডেক্স
আপডেটঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৫
১১:০৭ অপরাহ্ণ

কুষ্টিয়ার কুমারখালিতে অনুষ্ঠানের বাড়িতে মারামারি

মাংসের বদলে বারবার ঝোল দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:০৭
কুষ্টিয়ার কুমারখালীতে খতনার অনুষ্ঠানে মাংসের বদলে বারবার ঝোল দেওয়া নিয়ে খাবার পরিবেশকদের সঙ্গে আমন্ত্রিত অতিথিদের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের রাশিদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়িতে তাঁর ছেলের খতনা উপলক্ষে দাওয়াতের অনুষ্ঠান চলছিল। আহত ব্যক্তিরা হলেন মনোহরপুর গ্রামের আকবরের ছেলে মাহফুজুর রহমান (২০) ও চান্নু হোসেন (৩৫), কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের আবদুর রশিদের ছেলে শহিদুল ইসলাম (৪৫) এবং ইয়াকুবের ছেলে জামিরুল (১৯)। তাঁদের মধ্যে মাহফুজুরের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং তাঁর মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাশিদুলের ছেলে রাফির খতনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্তত ৩০০ স্বজন ও প্রতিবেশীকে দাওয়াত দেওয়া হয়। দুপুর থেকে সাজানো প্যান্ডেলে খাওয়াদাওয়া চলছিল। বেলা তিনটার দিকে সেখানে প্রতিবেশী আকবরের স্ত্রী, দুই সন্তান মাহফুজুর, চান্নুসহ তাঁর পরিবারের অন্তত আটজন এক টেবিলে বসে খাচ্ছিলেন। সেখানে খাবার পরিবেশন করছিলেন রাফির মামা শহিদুল ইসলাম। সে সময় চান্নু মাংসের গামলা বদল করে ভালো মাংস আনতে বলেন। শহিদুল কয়েকবার গামলা বদল করে দেন। তবে প্রতিবারই গামলায় অতিরিক্ত ঝোল থাকা নিয়ে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতি হয়, এ থেকেই সংঘর্ষ বাধে। প্রায় আধা ঘণ্টা চেয়ার–ছোড়াছুড়ি করে একে অপরকে আক্রমণ করেন। খবর পেয়ে সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খতনার দাওয়াত অনুষ্ঠানে সংঘর্ষে ভাঙচুর করা চেয়ার–টেবিল। শুক্রবার বিকেলে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মনোহরপুর গ্রামে খতনার দাওয়াত অনুষ্ঠানে সংঘর্ষে ভাঙচুর করা চেয়ার–টেবিল। এ বিষয়ে আহত মাহফুজুর বলেন, বারবার মাংসের বদলে ঝোল দিয়েছিল। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তাঁর মাথায় চেয়ার দিয়ে আঘাত করে ফাটিয়ে দিয়েছে প্রতিপক্ষ। এ ব্যাপারে তিনি থানায় মামলা করবেন। রাফির বাবা রাশিদুল ইসলাম বলেন, মাংসের ঝোল নিয়ে প্যান্ডেলে নিজেরা নিজেরা মারামারি ও ভাঙচুর করেছেন। অনুষ্ঠানের আনন্দ এখন বিষাদে পরিণত হয়েছে। আহত চান্নু হোসেন বলেন, ‘চাচাতো ভাইয়ের ছেলে রাফির খতনার অনুষ্ঠানে এসেছিলাম। মাংস চাওয়ায় রাফির মামা শহিদুল ও তার লোকজন আমাদের ব্যাপক মারপিট করেছে, মাথা ফাটিয়েছে। আমরা বিচার চাই।’ অভিযোগ অস্বীকার করে রাফির মামা শহিদুল ইসলাম বলেন, ‘বারবার মাংসের গামলা বদল করে দেওয়ার পরও চান্নু অভিযোগ করতে থাকে। এ নিয়ে তর্কাতর্কি করতে করতে চান্নুরা আমাকে মারধর করে জামা ছিঁড়েছে, মেরে চোখ ফুলিয়ে দিয়েছে। ভিড়ের মধ্যে কে কার মাথা ফাটিয়েছে, তা জানি না।’ কুমারখালী থানার উপপরিদর্শক সোহাগ শিকদার বলেন, খতনার অনুষ্ঠানে খাবার পরিবেশকদের সঙ্গে আমন্ত্রিত অতিথিদের কয়েক দফা সংঘর্ষের ঘটনায় চারজন আহত হয়েছেন। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।