নিউজ ডেক্স
আরও খবর
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।
ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের
১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।
কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান।
দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার
ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল।
দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার
দুই নারী শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে কুষ্টিয়ায় যুবক আটক
কুষ্টিয়ার ভেড়ামারায় দুই নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। আজ (শুক্রবার, ২৩ মে) দুপুরে উপজেলার পাইলট মাধ্যমিক বিদ্যালয় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকৃত ওই যুবকের নাম বোরহান উদ্দিন (২০)। তিনি উপজেলার সাতবাড়ীয়া এলাকার আফতাব উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার বেলা ১২টার দিকে ভেড়ামারা উপজেলা বড় মসজিদ গলির রাস্তা দিয়ে পায়ে হেঁটে দুই নারী শিক্ষার্থী যাচ্ছিল। এমন সময় অভিযুক্ত ওই যুবক ও তার কয়েকজন বন্ধুরা একই রাস্তা দিয়ে যাওয়ার সময় এক নারীর শরীরে হাত দিয়ে স্পর্শে উত্ত্যক্ত করে অভিযুক্ত যুবক।
এসময় ওই নারী প্রতিবাদ করলে পালিয়ে যায় তারা। উত্ত্যক্ত করার ভিডিওটি পাশের একটি দোকানে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়ে। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে উপজেলা এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। পরে বিষয়টি পুলিশের নজরে আসলে স্থানীয় লোকজনের সহায়তায় ওই যুবককে আটক করে থানা পুলিশ।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম বলেন, 'এ ব্যাপারে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।'



দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।