ব্যবসায়ীর কাছে ফোনে চাঁদা দাবি, সিমের মালিক কারাগারে – দৈনিক গণঅধিকার

তৌফিক হাসান তানজীম
আপডেটঃ ২৪ মে, ২০২৫
৬:২১ অপরাহ্ণ

ব্যবসায়ীর কাছে ফোনে চাঁদা দাবি, সিমের মালিক কারাগারে

তৌফিক হাসান তানজীম
আপডেটঃ ২৪ মে, ২০২৫ | ৬:২১
কুষ্টিয়ার কুমারখালীতে এক কাঠ ব্যবসায়ীর কাছে ফোনে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি এবং ২৪ ঘণ্টার মধ্যে চাঁদা না দিলে তাকে গুলি করে হত্যারও হুমকি দেয়ার ঘটনায় মো. আসাদুর রহমান আসাদ (২৪) নামে ওই সিমের মালিককে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (২৪ মে) সকালে তাকে গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এরআগে, শুক্রবার (২৩ মে) রাতে প্রযুক্তির সাহায্যে সিমের মালিক সনাক্ত করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করেছিল পুলিশ। গ্রেফতার আসাদ উপজেলার যদুবয়রা ইউনিয়নের যদুবয়রা স্কুলপাড়ার ইখতার হোসেনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিটের দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের এতমামপুর গ্রামের আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে আশরাফুল আলমের মুঠোফোনে ০১৯*****৩৭৫ নম্বর থেকে অজ্ঞাত ব্যক্তি কল দেয়। ২৪ ঘণ্টার মধ্যে তাকে পাঁচ লাখ টাকা না দিলে আশরাফুলের জন্য ৬টি বুলেট বরাদ্দ রাখা হয়েছে বলে হুমকি দেয়া হয়। এরআগেআশরাফুল আলম বলেন, ‘অজ্ঞাত ব্যক্তি বারবার পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করছে। টাকা না দিলে গুলি করে হত্যার হুমকি দিচ্ছিল। থানায় বিচারের আশায় মামলা করেছি। পুলিশ একজনকে গ্রেফতার করেছে।’ তবে নাম প্রকাশে অনিচ্ছুক গ্রেফতার আসাদের স্বজনদের দাবি, প্রায় নয় মাস আগে সিমকার্ডটি হারিয়ে গেছে। তবে থানায় জিডি করা হয়নি। বা সিমটি আর তোলা হয়নি। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, ‘চাঁদাবাজি মামলায় তথ্য ও প্রযুক্তির সাহায্যে সিমের মালিককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রাথমিক যাচাই-বাছাইয়ে আংশিক সত্যতা পাওয়া গেছে। অন্য কেউ জড়িত আছে কি না? তা ক্ষতিয়ে দেখা হবে।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।