দুটি নারিকেল নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৮ – দৈনিক গণঅধিকার

তৌফিক হাসান তানজীম
আপডেটঃ ৩১ মে, ২০২৫
১:০৮ পূর্বাহ্ণ

দুটি নারিকেল নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৮

তৌফিক হাসান তানজীম
আপডেটঃ ৩১ মে, ২০২৫ | ১:০৮
কুষ্টিয়ার কুমারখালীতে ঝড়ে পরা দুটি নারিকেল নিয়ে দু’পক্ষের মধ্যে কয়েক দফা বাকবিতণ্ডা, হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ মে) সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার যদুবয়রা ইউনিয়নের বল্লভপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- যদুবয়রা ইউনিয়নের বল্লভপুর গ্রামের মুনছুরের ছেলে সোনা শেখ (৪৫), তার স্ত্রী তৃষ্ণা খাতুন (৪০) ও ছেলে আশিক (২৫), ইয়েদ আলীর ছেলে সমছের বিশ্বাস (৬৭), তার ছেলে আনোয়ার বিশ্বাস (৩৪), মনিরুল ইসলাম (৪২) ও মেয়ে জুলেখা খাতুন (৪৫) এবং বদর শেখের ছেলে মিজানুর রহমা (৪০) পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বল্লভপুর গ্রামের কৃষক চঞ্চলের গাছ থেকে ঝড়ে দুইটি নারিকেল পড়ে। নারিকেল দুটি আনোয়ারের স্ত্রী স্বপ্না খাতুন কুড়িয়ে পান। শুক্রবার সকাল ৮টার দিকে চঞ্চলের চাচি তৃষ্ণা খাতুন নারিকেল চাইতে গেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এতে তৃষ্ণা ও সমছের বিশ্বাস আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এ ঘটনায় দুপুরে উভয়পক্ষই থানায় লিখিত অভিযোগ দেন। এরপর কয়েক দফা উভয়পক্ষের বাকবিতণ্ডা চলে। একপর্যায়ে বিকেল সাড়ে ৫টার দিকে দেশীয় অস্ত্র হাঁসুয়া, কাঠের বাটাম, বাঁশের লাঠি নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে বিকেলে সরেজমিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, আহতদের কেউ বারান্দায় বসা। কেউবা জরুরি বিভাগে। তাদের চিকিৎসা দিচ্ছেন চিকিৎসক। তাদের হাত, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। গাছের মালিক চঞ্চল বলেন, গাছ থেকে দুটি নারিকেল পড়েছিল। তা নিয়ে উভয়পক্ষ কয়েক দফা মারামারি করেছেন। দুই পক্ষেরই অনেকেই আহত হয়ে হাসপাতালে ভর্তি। আহতরা সবাই চাচাতো ভাই-বোন। আহত সোনা শেখের স্ত্রী তৃষ্ণা খাতুন বলেন, কুড়ানো নারিকেল চাইতে গেলে প্রতিপক্ষের লোকজন হাঁসুয়া, দা, কাঁচি দিয়ে কুপিয়ে জখম করেছে। আমি, আমার স্বামী ও সন্তান আহত হয়ে হাসপাতালে ভর্তি। প্রতিপক্ষের সমছের বিশ্বাস বলেন, সামান্য নারিকেল নিয়ে সকালে একবার মেরেছে। থানায় অভিযোগ দিয়েছি। অভিযোগ দিয়ে বাড়িতে গেলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেছে। আমিসহ সন্তানেরা গুরুতর আহত। থানায় মামলা করা হবে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, রোগীদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিরুল ইসলাম বলেন, দুইটি নারিকেল নিয়ে উভয় পক্ষ দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সকালের ছোট ঘটনায় দুপুরে উভয়পক্ষই লিখিত অভিযোগ করেছেন। বিকেলে ফের সংঘর্ষে জড়িয়েছেন তারা। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।