কোরবানি ঈদকে সামনে রেখে ব্যস্ততা কামারপাড়ায় – দৈনিক গণঅধিকার

তৌফিক হাসান তানজীম
আপডেটঃ ২ জুন, ২০২৫
৮:৫৮ অপরাহ্ণ

কোরবানি ঈদকে সামনে রেখে ব্যস্ততা কামারপাড়ায়

তৌফিক হাসান তানজীম
আপডেটঃ ২ জুন, ২০২৫ | ৮:৫৮
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে ব্যস্ততা বেড়েছে কামারশালায় । কোরবানির পশু জবাই ও মাংস তৈরিতে ব্যবহৃত দা, বঁটি, ছুরি, চাপাতিসহ বিভিন্ন সরঞ্জাম তৈরিতে ব্যস্ত সময় পার করছে কামারীরা । টুং টাং শব্দে মুখরিত এখন কামারশালায়গুলো । সোমবার কুমারখালী বাজারের কামারপাড়ায় গিয়ে কামারদের ব্যস্ততার চিত্র দেখা যায় । সারা বছর তেমন কাজ না থাকলেও, ঈদের এই সময়টায় তাদের দম ফেলার সময় নেই । সকাল থেকে গভীর রাত পর্যন্ত কামারীরা কয়লার আগুনে লোহা পুড়িয়ে হাতুড় দিয়ে পিটিয়ে তৈরি করছেন নতুন সরঞ্জাম । আবার অনেকেই আসছেন পুরনো সরঞ্জাম ধারালো করতে । কামারপাড়ায় লোহা এবং হাতুড়ির ছন্দময় টং টং শব্দে জানান দিচ্ছে ঈদের আগমনী বার্তা । কামারীদের সাথে কথা বলে জানা যায়, গত বছরের তুলনায় এ বছরে লোহার দাম বৃদ্ধির কারণে দা, বঁটি, ছুরি, চাপাতিসহ বিভিন্ন সরঞ্জাম তৈরিতে বেশি খরচ পড়ছে । ওজন ও আকারভেদে প্রতিটি দা ৫০০-৮০০ টাকা, ছুরি ১৫০-৫০০ টাকা, চাপাতি ৫০০- ১০০০ টাকায় তৈরি শেষে বিক্রি হচ্ছে । পুরাতন সরঞ্জাম ধার করা ও শান দিয়ে নিচ্ছেন ৫০-১৫০ টাকা । একাধিত ক্রেতার সাথে কথা বলে জানা যায়, এবছর লোহার দাম বৃদ্ধি হওয়ার কারণে বেশি টাকা দিয়ে কোরবানির পশু জবাই ও মাংস তৈরির সরঞ্জাম কিনছেন হচ্ছে। বিভিন্ন কামারশালায় ঘুরে প্রয়োজনীয় সরঞ্জাম কিনছেন তারা । কামারপাড়ায় এসে টং টং শব্দে ঈদের আমেজ পাচ্ছেন বলে তারা জানান ।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।