ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। – দৈনিক গণঅধিকার

তানভীর লিটন
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
১০:০৭ অপরাহ্ণ

ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল।

তানভীর লিটন
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ১০:০৭
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসন থেকে বিজয়ী সাংসদ ও বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর প্রতিমন্ত্রী হওয়ার সংবাদে কুষ্টিয়ার কুমারখালীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) বিকেলে ভিপি নুর মন্ত্রী হওয়ার খবরে তাৎক্ষণিক ভাই আনন্দ মিছিল বের করে কুমারখালী উপজেলা ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ। আনন্দ মিছিলে যোগ দেন গনঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা শাকিল আহমেদ তিয়াস।
উপজেলার শহীদ গোলাম কিবরিয়া সেতুর উত্তরপাশের গোলচক্কর থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে কুমারখালী প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এসময় এই মুহুর্তে খবর এলো ভিপি নুর মন্ত্রী হলো বলে স্লোগান দিতে শোনা যায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
কুমারখালী উপজেলা ছাত্র অধিকার পরিষদ সাধারণ সম্পাদক রকি আহমেদ,
ছাত্র অধিকার পরিষদ কুমারখালী সরকারি কলেজ শাখার আহবায়ক
ফারহান নিলয়,যুগ্ম সাধারণ সম্পাদক
রাসেল হোসেন,খোকসা উপজেলা ছাত্র অধিকার পরিষদ সিয়াম শেখসহ মিছিলে অনেকেই উপস্থিত ছিলেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দুটির প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নুরুল হক নুর। মঙ্গলবার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।