অবৈধভাবে সীমান্ত দিয়ে ঢুকছে ভারতীয় আলু – দৈনিক গণঅধিকার

অবৈধভাবে সীমান্ত দিয়ে ঢুকছে ভারতীয় আলু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৩ | ১১:৪৭
পঞ্চগড়ের হাড়িভাসা ইউনিয়নের কয়েকটি সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে আসছে ভারতীয় আলু। ভারতে আলুর দাম কম হওয়ায় দেশটির ক্ষেত থেকে আলু ঢুকছে বাংলাদেশের সীমান্ত এলাকায়। রোববার (২৬ মার্চ) ঘাগড়া সীমান্ত এলাকা থেকে ৬৬ বস্তা ভারতীয় আলু জব্দ করেছেন বিজিবি সদস্যরা। সোমবার (২৭ মার্চ) বিকেলে জব্দ করা আলু কাস্টমস গুদামে হস্তান্তরের প্রক্রিয়া চলছিল। প্রকাশ্যে ভারতীয় আলু পাচারের কারণে স্থানীয়ভাবে উৎপাদিত আলুর ন্যায্য দাম থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় আলু চাষিরা। ভারতে বর্তমানে আলুর দাম কম। ঘাগড়া সীমান্তের বিপরীতে ভারতে ওইসব এলাকায় উৎপাদিত আলু স্থানীয় চোরাকারবারিরা মাত্র তিন টাকা কেজি দরে কিনে ১১-১৩ টাকা কেজিতে পাইকারি বিক্রি করছেন বহিরাগত ব্যবসায়ীদের কাছে। চলতি মৌসুমের শুরু থেকে ঘাগড়া সীমান্ত এলাকা দিয়ে অবাধে পাচার হচ্ছিল ভারতীয় আলু। খবর পেয়ে রোববার অভিযান চালিয়ে ৬৬ বস্তা ভারতীয় আলু উদ্ধার করে বিজিবি। বিজিবি ঘাগড়া ক্যাম্পের নায়েক সুবেদার আনোয়ার হোসেন বলেন, এ সীমান্ত এলাকার উভয় পাশেই আলু চাষ করা হয়েছে। কোনটা ভারতের আর কোনটা বাংলাদেশের আলু তা বোঝা যায় না। তবে আলু পাচারের তথ্য পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল