আজও পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ – দৈনিক গণঅধিকার

আজও পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২৫ | ২:০০
পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। তবে আজ তাপমাত্রা কিছুটা বেড়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় ৮.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। আজ শনিবার সকাল ৯টায় তাপমাত্রা ৯.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শনিবার সকালেই জেলায় সূর্যের মুখ দেখা গেছে। কুয়াশা ভেদ করে সূর্য দেখা যাওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে শীতার্ত মানুষদের মাঝে। কারণ, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ বেড়ে যাবে। এদিকে, শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বিকাল গড়িয়ে সূর্য যখন ডুবছে তখন থেকে বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে। রাতভর থাকছে ঘন কুয়াশার সঙ্গে হিমেল বাতাস। ফলে রাতের ঠান্ডায় কাবু হয়ে যাচ্ছে সাধারণ মানুষ। সামর্থ্যবানরা লেপ-তোষক-কম্বল ব্যবহার করলেও ছিন্নমূল অসহায় নিম্ন আয়ের মানুষরা কষ্টে আছেন। অনেকে রাতে ও সকালে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় জানান, তাপমাত্রা বাড়লেও আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিরাজ করছে। সকাল ৯টায় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ৮৬%। মৃদু শৈত্যপ্রবাহ চলমান রয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল