আড়াইহাজা‌রে ইয়াবার বড় চালানসহ দুই মাদক কারবারি গ্রেফতার – দৈনিক গণঅধিকার

আড়াইহাজা‌রে ইয়াবার বড় চালানসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৫ | ২:০৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের বিশেষ অভিযান পরিচালনায় বিশনন্দী বাজার থেকে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৫ হাজার ৯০৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ জসীম উদ্দিন এর নির্দেশনায় সহকারী পুলিশ সুপার মোঃ মেহেদী ইসলাম (গ সার্কেল) এর তত্ত্বাবধানে, অফিসার ইনচার্জ খন্দকার নাসির উদ্দিন এবং সাব-ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স অভিযানে নেতৃত্ব দেন।
গ্রেফতারকৃতরা হলেন: কুমিল্লা জেলার ছাওয়ালপুর এলাকার বাসিন্দা।মোঃ করিম (৩৫) ও নারায়ণগঞ্জ সদর উপ‌জেলার পশ্চিম মাসদাইরের বাসিন্দা নাজমা (৪৫)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে আড়াইহাজার ও আশপাশের বাজারে বিক্রি করত।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলমান।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শোরুমে বিক্রি বৈধ, রাস্তায় চালালে জরিমানা জামায়াতের প্রার্থী হেলাল তালুকদার নিজেই সরালেন পোস্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ড. ইউনূস যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া পুলিশে বড় রদবদল বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮ কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে নারীসহ তিনজন গণপিটুনির পর গ্রেপ্তার জেলা ছাড়ানোর আগেই ধরা: বাসে ফেনসিডিল বহনকালে নারী গ্রেফতার