আমিনবাজারে ককটেল বিস্ফোরণ – দৈনিক গণঅধিকার

আমিনবাজারে ককটেল বিস্ফোরণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুলাই, ২০২৩ | ৯:০৩
রাজধানীর প্রবেশপথ সাভারের আমিনবাজারে চারটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।এ ছাড়া সেখান থেকে আরও ছয়টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে এলাকাজুড়ে। শনিবার দুপুর ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার মেসার্স শাহ আলম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। সাইফুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, একটি চলন্ত পিকআপ ভ্যান থেকে ৪-৫টি ককটেল সদৃশ বস্তু সড়কের পাশে নিক্ষেপ করা হলে সেগুলো বিস্ফোরণ ঘটে। ফিলিং স্টেশনের ম্যানেজার নুরুল আমিন বলেন, একসঙ্গে ৪-৫টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে কাউকে দেখতে পাইনি। এদিকে বিস্ফোরণস্থলের পাশ থেকে ছয়টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। পরে ককটেলগুলো পানিতে নিষ্ক্রিয় করে পুলিশ। উল্লেখ্য, সকাল ১০টা থেকে রাজধানীর প্রবেশপথ গাবতলীতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনাও ঘটে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন