আ.লীগের ওপর অভিমান করে ১৪ বছর ধরে ভাত খাচ্ছেন না বিএনপি সমর্থক! – দৈনিক গণঅধিকার

আ.লীগের ওপর অভিমান করে ১৪ বছর ধরে ভাত খাচ্ছেন না বিএনপি সমর্থক!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুলাই, ২০২৩ | ৫:৩৮
প্রিয় রাজনৈতিক দলকে ভোট দিতে না পেরে প্রতিবাদস্বরূপ ১৪ বছর ধরে ভাত খাচ্ছেন না কিশোরগঞ্জ জেলার একজন বিএনপি সমর্থক। শুধু কলা, রুটি, বিস্কুটসহ শুকনো খাবার খেয়েই কাটিয়ে দিলেন এক যুগের বেশি সময়। বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাবেন না, এমন প্রতিজ্ঞা করেছেন ৭৬ বছর বয়সি কৃষক ইনু মিয়া। তার এ প্রতিবাদ দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানান, ইনু একজন বিএনপি প্রেমিক লোক। উনি বিএনপিকে অনেক ভালোবাসেন। ২০০৮ সাল থেকে তিনি ভাত খাচ্ছেন না। ২০১৪ ও ২০১৮ সালে যে নির্বাচন হয়েছিল সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা নির্যাতিত হয়েছিলেন। নির্যাতনের পর থেকে তার আওয়ামী লীগের ওপর অভিমান আরও তীব্র হয়। এর পরই প্রতিজ্ঞা করেছেন যতদিন বিএনপি ক্ষমতায় না আসবে, ততদিন সে আর ভাত খাবে না। কৃষক ইনুর স্ত্রী জানান, তাকে অনেক ভাত খাওয়ার চেষ্টা করেছি। কিন্তু খাওয়াতে পারিনি। আত্মীয়স্বজনের বাড়িতে গেলেও সেখানেও খাওয়ানো যায় না। তার একটাই কথা— বিএনপি যতদিন ক্ষমতায় না যাবে, ততদিন ভাত খাবেন না। ভাত ছাড়া সব কিছু খায়। তার শুধু মুখে একটাই কথা— বিএনপি ক্ষমতায় এলে ভাত খাব। এদিকে ইনুর এ ত্যাগের কারণে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা তার সঙ্গে দেখা করতে আসছেন। তাকে বিভিন্ন সান্ত্বনা দিচ্ছেন। তার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছেন। পাশাপাশি দলের মহাসচিব ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করাবেন বলে আশ্বাস দিচ্ছেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫