ইমরান-বুশরা বিবির পক্ষে আদালতের নোটিশ – দৈনিক গণঅধিকার

ইমরান-বুশরা বিবির পক্ষে আদালতের নোটিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৩ | ১০:১১
পাকিস্তানের জাতীয় জবাবদিহি ব্যুরো (এনএবি) দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে তোশাখানা মামলায় তলব করেছিল। জাতীয় জবাবদিহি ব্যুরোর এই তলবের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হয়েছিলেন পিটিআই চেয়ারম্যান ও তার স্ত্রী। ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) সোমবার সেই আপিলের শুনানি শেষে জাতীয় জবাবদিহি ব্যুরোর বিরুদ্ধে পাল্টা নোটিশ জারি করেছে। জিও নিউজ জানিয়েছে, তোশাখানা মামলায় পিটিআই চেয়ারম্যান ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে এনএবি যে তলবি নোটিশ দিয়েছে, তা স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুসরণ না করেই দেওয়া হয়েছে। এ বিষয়ে পাকিস্তানের দুর্নীতিবিরোধী সংস্থাটির উদ্দেশে নোটিশ জারি করেছে আদালত। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি এবং ১৬ মার্চ কল-আপ নোটিশ জারি করে দুর্নীতিবিরোধী ওয়াচডগ। একে চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির দায়ের করা আবেদন গ্রহণ করে আদালত। বুশরা বিবির আবেদনে এনএবির কল-আপ নোটিশকে অবৈধ ঘোষণা করার জন্য আদালতের কাছে আবেদন করা হয়। সেই সঙ্গে তোশাখানা মামলার চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তদন্ত স্থগিত করতে এবং কল-আপ নোটিশের ভিত্তিতে আবেদনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা স্থগিত করার জন্য ব্যবস্থা নিতে আদালতে আবেদন করেছিলেন তারা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন