কুড়িগ্রাম প্রতিনিধি
আরও খবর
নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।
পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক
সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে
আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার
অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি
মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু
আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫
অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
উলিপুর উপজেলার গুনাইগাছ ও তবকপুর ইউনিয়নে ৩১ ডিসেম্বর অবৈধ মাটি কাটা ও আইন লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে গুনাইগাছ ইউনিয়নে মাটি কাটার অপরাধে মো: লানজু সরকার (রুপার খামার, ধরণীবাড়ি),কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭(ক)(গ) ধারা লঙ্ঘনের দায়ে উক্ত আইনের ১৫ ধারায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।
এছাড়াও তবকপুর ইউনিয়নে মো: আব্দুল মান্নাফ (তবকপুর, কুড়িগ্রাম) কে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৫ম তফসিলে বর্ণিত ১১ ধারা লঙ্ঘনের দায়ে উক্ত আইনের ৮৯ ধারায় ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা করা হয়।
অভিযানে মোট ৬০,০০০/- (ষাট হাজার) টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান। তিনি বলেন, অবৈধ মাটি কাটা ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।



দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।