ইলিশ রপ্তানির ঘোষণায় আনন্দ ভাসছে পশ্চিমবঙ্গ – দৈনিক গণঅধিকার

ইলিশ রপ্তানির ঘোষণায় আনন্দ ভাসছে পশ্চিমবঙ্গ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৩ | ৮:০৯
আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই কলকাতাসহ পশ্চিমবঙ্গের বাজারে মিলবে বাংলাদেশের পদ্মার ইলিশ। দুর্গাপূজা উপলক্ষে রাজ্যে যাচ্ছে বাংলাদেশের ইলিশ। বুধবার ৩ হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। সে ঘোষণায় খুশিতে ভাসছেন পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা। ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, এটা অত্যন্ত আনন্দের খবর। বৃহস্পতিবার বিকেলের মধ্যেই পেট্রাপোল-বেনাপোল সীমান্ত পেরিয়ে মাছ আসবে কলকাতার বাজারে। শুক্রবার সকাল থেকেই বাংলাদেশের ইলিশ পাওয়া যাবে বিভিন্ন বাজারে। শুরুর দিকে দাম একটু বেশি থাকলেও ধীরে ধীরে তা কমবে। তিনি আরও বলেন, আশা করছি ৭০০ থেকে ১২০০ গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে ১০০০ রুপির মধ্যেই। তবে ৩০ অক্টোবরের মধ্যে এত স্বল্প সময়ে সরকার অনুমোদিত সম্পূর্ণ মাছ আনা সম্ভব হবে না। হয়়তো এক হাজার ৫০০ মেট্রিক টন মাছ আনা সম্ভব হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল