ঈশ্বরদীতে টানা ৪০ দিন মসজিদে নামাজ পড়ে বাইসাইকেল উপহার পেলেন শিক্ষার্থীরা – দৈনিক গণঅধিকার

ঈশ্বরদীতে টানা ৪০ দিন মসজিদে নামাজ পড়ে বাইসাইকেল উপহার পেলেন শিক্ষার্থীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২৫ | ৩:৫৯
মসজিদে টানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেয়েছেন ১৮ শিক্ষার্থী। শনিবার (৪ জানুয়ারি) দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার বাঁশেরবাদায় শিক্ষার্থীদের হাতে সাইকেল তুলে দেন মসজিদ নির্মাতা মো. নজরুল ইসলাম। জানা যায়, বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম বিপ্লব নিজ এলাকায় বায়তুল্লাহ নুর জামে মসজিদ নির্মাণ করেন। নির্মাণ কাজ শেষে তিনি ঘোষণা দেন স্কুলপড়ুয়া যেসব শিক্ষার্থী ৪০ দিন জামাতের সঙ্গে এই মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন, তাদের একটি করে বাইসাইকেল উপহার দেওয়া হবে। তার সেই প্রতিশ্রুতি অনুযায়ী ১৮ শিক্ষার্থীদের বাইসাইকেল উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু-কিশোরদের নামাজ আদায়ে উৎসাহিত করতে এ ধরনের পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছিল। একজন ইমামেরও দীর্ঘ ৪০ দিন একাধারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো সম্ভব হয় না। কিন্তু শিশু-শিক্ষার্থীরা একাধারে ৪০ দিন মসজিদে এসে জামাতের সঙ্গে নামাজ আদায় করেছেন। আমাদের দেশের শিশু-কিশোররা পথভ্রষ্ট হয়ে বিপথে চলে যায়। তাদের মসজিদমুখী করতেই এই আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া প্রবাসী শিক্ষাবিদ আহানাফ আবিদ সামিন। মো. নজরুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাওলানা নাসির আহমাদ, মাওলানা মো. নিজাম উদ্দিন, মাওলানা আবদুল আজিজ, মাওলানা জিয়াউল ইসলাম বিশ্বাস, মাওলানা শাহরিয়ার, মাওলানা রিয়াজুল ইসলাম রনি, মাওলানা ওমর ফারুক, মাওলানা বেলাল হোসেন, মাওলানা রফিকুল ইসলাম ওবায়তুল্লাহ নুর জামে মসজিদের সভাপতি মাসুদুল হাসান মাসুদ।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন