একের পর এক ছবি ফ্লপ, মুখ খুললেন সারা – দৈনিক গণঅধিকার

একের পর এক ছবি ফ্লপ, মুখ খুললেন সারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৩ | ৯:১৬
বলিউডে শুরুটা খারাপ ছিল না সাইফ আলীর মেয়ে সারা আলী খানের। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ‘কেদারনাথ’ দিয়ে যাত্রাটা ভালই হয়েছিল। ২০১৮ সালে তাকে দেখা গেছে রোহিত শেঠির হিট সিনেমা ‘সিম্বা’য়। কিন্তু তারপর আর সাফল্যের স্বাদ পাওয়া হয়নি সারা আলী খানের। হিন্দি সিনেমার ক্যারিয়ারের পাঁচ বছর পূর্ণ করে ব্যর্থতা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। গত কয়েক বছরে দুই বড় পরিচালকের সঙ্গে কাজ করেছেন সারা আলী খান। কিন্তু ইমতিয়াজ আলির ‘লাভ আজকাল’ বা আনন্দ এল রাইয়ের ‘অ্যাতরঙ্গি রে’ তার ভাগ্য ফেরাতে পারেনি। দুই সিনেমাই নাম লেখায় ফ্লপের খাতায়। অনেক দিনই বড় পর্দায় দেখা যায়নি সারাকে। এ জন্য নিজেকে কিছুটা দুর্ভাগাই বলতে পারেন অভিনেত্রী। ২০২০ সালে কোভিডের জন্য লকডাউন শুরুর আগে তার ছবি ‘লাভ আজকাল’ মুক্তি পায়। কিন্তু হলে সেভাবে চলেনি। পরে ‘কুলি নাম্বার ওয়ান’ ও ‘অ্যাতরঙ্গি রে’ সারসরি ওটিটিতে মুক্তি পায়। সেখানেও নেতিবাচক রিভিউ পায়। টানা ব্যর্থতা নিয়ে সারা বলেন, ক্যারিয়ারে তিনি এখনো শেখার পর্যায়ে আছেন। এ সময়ে কিছু সিদ্ধান্ত নিতে ভুল হবে, সেটাই স্বাভাবিক। চলতি বছর বেশ কয়েকটি সিনেমায় দেখা যাবে সারা আলী খানকে। এর মধ্যে লক্ষ্মণ উতেকরের নাম ঠিক না ছবির শুটিং এর মধ্যেই শেষ হয়েছে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে ‘গ্যাসলাইট’সহ আরও দুই সিনেমা। ২০২৪ সালে ‘মার্ডার মুবারক’ নামের আরও একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার