এমপি আনারের সাথে আসলে কী হয়েছে, জানতে চান কালীগঞ্জের জনপ্রতিনিধিরা – দৈনিক গণঅধিকার

এমপি আনারের সাথে আসলে কী হয়েছে, জানতে চান কালীগঞ্জের জনপ্রতিনিধিরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুন, ২০২৪ | ১১:০৭
ভারতের কলকাতায় নিখোঁজ হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। শনিবার (১ জুন) বেলা ১১টার দিকে কালীগঞ্জ শহরের ভূষণ স্কুল মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়নে নির্বাচিত সকল জনপ্রতিনিধিরা। এ সময় জনপ্রতিনিধিদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু। উপস্থিত ছিলেন- কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শিবলী নোমানী, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম রাসেল এবং মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীনসহ ১৫ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, ইউপি মেম্বার এবং পৌর কাউন্সিলররা। লিখিত বক্তব্যে কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু বলেন, ‘ঝিনাইদহ-৪ নির্বাচনি এলাকার সব পর্যায়ের জনপ্রতিনিধিরা এখানে একত্র হয়েছি যখন কালীগঞ্জবাসী শোকে মুহ্যমান। কালীগঞ্জবাসীর নেতা আনোয়ারুল আজীম আনার আমাদের মাঝে অনুপস্থিত। এরকম একটি সময়ে কথা বলার মতো ভাষা আমাদের নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তারা এমপি আনারের নিখোঁজ বা হত্যার বিষয়টি নিয়ে তদন্ত করছেন। তাদের প্রতি সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস আমাদের আছে। প্রশাসন দ্রুত তদন্তের মধ্য দিয়ে বিষয়টি উদ্ঘাটন করবে। তারপরও আমরা প্রতিনিয়ত জনগণের নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছি, কিন্তু কোনও সদুত্তর আমাদের কাছে নেই। এমন পরিস্থিতিতে তদন্ত করে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের প্রত্যাশায় কিছু দাবি দেশবাসীর সামনে তুলে ধরতে আপনাদের সহযোগিতা কামনা করছি।’ তিনি আরও বলেন, ‘এমপি আনার টানা ৩ বার নির্বাচিত সংসদ সদস্য। এর আগে পৌর কমিশনার ও উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন। তিনি একজন জনপ্রিয় নেতা ছিলেন। এমন একজন নেতা নিখোঁজ বা হত্যার শিকার হতে পারেন, তা আমরা মেনে নিতে পারছি না। আমরা তার ব্যবহৃত পাসপোর্ট, ঘড়ি, আংটি, চশমাসহ অন্য জিনিসপত্র এবং কথিত রক্তমাখা পোশাক উদ্ধারের দাবি জানাচ্ছি। তার ব্যবহৃত মোবাইল ফোনগুলোর সর্বশেষ অবস্থানের তথ্য প্রকাশ করতে হবে। এমপির হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বিভ্রান্তিমূলক মৃত্যুর তথ্য প্রচার করা হয়েছে, যা জনমনে নানা প্রশ্নের সৃষ্টি করেছে। এ অবস্থায় হত্যাকাণ্ডের তদন্ত করে সঠিক তথ্য প্রকাশের দাবি জানাচ্ছি। খুনি জিহাদ মুম্বাইতে কখন থেকে কার অধীনে কসাইগিরি করতো, তার বিস্তারিত তথ্য প্রকাশের দাবি জানাচ্ছি। খুনিরা হত্যাকাণ্ডে যেসব অস্ত্র ব্যবহার করেছে, তার তথ্য এবং সচিত্র প্রতিবেদন প্রকাশের দাবি জানাচ্ছি।’ ‘২০০১-২০০৬ সাল পর্যন্ত রাজনৈতিক প্রতিহিংসামূলক মিথ্যা মামলা ছাড়া এমপির বিরুদ্ধে আর কোনও মামলা ছিল না, অথচ তার বিরুদ্ধে বিভিন্ন মামলার তথ্য প্রচার করা হচ্ছে। যা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। তার বিরুদ্ধে অপপ্রচার না করে সঠিক ও সত্য তথ্য প্রচারের দাবি জানাচ্ছি। বিগত ১৭ বছরে এমপির বিরুদ্ধে কথিত মাদক, হুন্ডি, সোনা চোরাচালানের কোনও মামলার প্রমাণ থেকে থাকলে তার তথ্য প্রকাশ করার দাবি করছি। এই হত্যাকাণ্ডকে সমর্থন জানিয়ে এবং সম্মানিত সংসদ সদস্যের চরিত্রহননের উদ্দেশ্যে সামাজিক প্রচারমাধ্যমে একটি নির্দিষ্ট গোষ্ঠীর অসংখ্য আইডি থেকে প্রতিনিয়ত অপপ্রচার চালানো হচ্ছে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি করছি। এমপির ব্যবহৃত মোবাইল থেকে যারা বিভিন্ন জনের কাছে এসএমএস এবং কল দিয়েছে তাদের পরিচয় উদঘাটন করে প্রকাশের দাবি জানাচ্ছি।’ এ সময় উপস্থিত জনপ্রতিনিধিরা এমপি আনার নিখোঁজ হয়ে থাকলে তার সন্ধান এবং হত্যার শিকার হলে পরিকল্পনাকারী ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।