কমলাপুর ও বাড্ডায় বিএনপির গণমিছিল শুরু – দৈনিক গণঅধিকার

কমলাপুর ও বাড্ডায় বিএনপির গণমিছিল শুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৩ | ৭:৩৬
সরকার পতনের এক দফা দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর দুটি এলাকায় গণমিছিল শুরু করেছে বিএনপি। শুক্রবার বিকাল পৌনে চারটার দিকে উত্তর বাড্ডা এলাকায় সুবাস্তু টাওয়ারের সামনে থেকে বিএনপির নেতাকর্মীরা গণমিছিল শুরু করেন। মিছিলটি মালিবাগ এলাকায় গিয়ে শেষ হবে। একই সময়ে বিএনপির আরেকটি গণমিছিল শুরু হয় কমলাপুর স্টেডিয়ামের সামনে থেকে। এই মিছিলও মালিবাগে গিয়ে শেষ হবে। এর আগে দুই জায়গাতেই বেলা দেড়টা থেকে বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। বৈরী আবহাওয়ার মধ্যেও গণমিছিলে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির গণমিছিলে নেতৃত্ব দিচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ জ্যেষ্ঠ নেতারা। গণমিছিলের সমন্বয়ের দায়িত্বে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমান। সঙ্গে রয়েছেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক। ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের গণমিছিলে নেতৃত্বে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আরও অংশ নিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ অনেকে। ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের গণমিছিল সমন্বয় করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম। সঙ্গে রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন