কার্যক্রম চালুর অপেক্ষায় আইকনিক রেলওয়ে স্টেশন – দৈনিক গণঅধিকার

কার্যক্রম চালুর অপেক্ষায় আইকনিক রেলওয়ে স্টেশন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ | ১০:৪০
উত্তরাঞ্চলের সর্বশেষ সীমান্তবর্তী এলাকার নীলফামারী জেলার ডোমার উপজেলাধীন চিলাহাটি রেলওয়ে স্টেশন এর নবনির্মিত আইকনিক বিল্ডিং এর কার্যক্রম চালুর অপেক্ষায়। সম্প্রতি বাংলাদেশের রেলওয়ে জেনারেল ম্যানেজার চিলাহাটি আইকনিক রেলওয়ে স্টেশন এর কাজ পরিদর্শন করেছেন। এ বিল্ডিং এর নিচ তলায় একপাশে থাকছে- কর্তব্যরত স্টেশন মাস্টার রুম, টিকেট বুকিং কাউন্টার, বিদ্যুৎ নিয়ন্ত্রণ কক্ষ, পুরুষ টয়লেট, মহিলা টয়লেট ও প্রতিবন্ধীদের জন্য টয়লেট। অন্যপাশে থাকছে- কাস্টমস কাউন্টার, কাস্টমস বিশ্রামাগার, ইমিগ্রেশন কাউন্টার, ইমিগ্রেশন বিশ্রামাগার, ইমিগ্রেশন রুম। উপর তলায় একপাশে থাকছে- ইমিগ্রেশন ম্যানেজার রুম, ইমিগ্রেশন ইনচার্জ রুম, ডিটেনশন রুম (কয়েদি খানা) পুরুষ, ডিটেনশন রুম (কয়েদি খানা) মহিলা, সার্ভিস অ্যাটেনডেন্স রুম, ও সার্ভার রুম। অন্যপাশে থাকছে- ব্যাংক। ২০১৯ সালের ২১ সেপ্টেম্বর ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পের কাজটি শুরু করে। হাইটেক পার্ক সিটি রেলওয়ে স্টেশনের আদলে নির্মিত হয় এ রেলওয়ে স্টেশনটির বিল্ডিং। একই ক্যাটাগরিতে তৈরি রেলওয়ে স্টেশনটি বাংলাদেশের দ্বিতীয় রেলওয়ে স্টেশন হিসেবে পরিচিতি লাভ করবে। কার্যক্রম চালুর অপেক্ষায় অর্থাৎ হস্তান্তরের পরপরই কার্যক্রম শুরু হবে নব নির্মিত এ রেল স্টেশনটিতে। চিলাহাটি রেলওয়ে স্টেশন মাস্টার রুহুল আমিন জানান- অচিরেই ম্যাক্স কোম্পানী রেলওয়ে কর্তৃপক্ষের কাছে এই আইকনিক বিল্ডিংটি হস্তান্তর করবে। তার পরপরই আমরা পুরাতন স্টেশন ছেড়ে নতুন বিল্ডিং এ স্টেশনের কার্যক্রম চালু করব।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন