কুমারখালীতে র‌্যাবের অভিযানে দন্ডপ্রাপ্ত পলাতক মহিলা আসামী আটক – দৈনিক গণঅধিকার

কুমারখালীতে র‌্যাবের অভিযানে দন্ডপ্রাপ্ত পলাতক মহিলা আসামী আটক

🇧🇩 কুমারখালি প্রতিনিধি : মিনহাজুল ইসলাম
আপডেটঃ ২৩ জুন, ২০২৩ | ৩:৪৩
কুষ্টিয়ায় কুমারখালীতে র‌্যাবের অভিযানে শামীমা আক্তার লিটা (৩৪) নামের এক দন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আটক হয়েছে। আটককৃত শামীমা আক্তার লিটা কুষ্টিয়ার কুমারখালীর দয়ারামপুর গ্রামের হারুন অর রশিদের মেয়ে। জানা গেছে, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে একটি আভিযানিক দল অদ্য ২২ জুন ২০২৩ ইং তারিখ দুপুর ০৩:১০ ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন কুন্ডপাড়া এলাকায়’’ একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে কুষ্টিয়া জেলার কুমারখালী থানার সিআর মামলা নং-৩৭৭/২০, সেশন-৩৮৪/২১ এনআই এ্যাক্ট এর ১৩৮ ধারায় ০৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ০১ লক্ষ টাকা জরিমানাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শামীমা আক্তার লিটাকে গ্রেফতার করে র‍্যাব। পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব উল্লেখ করেন, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গী মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন